সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইরানের ভেতরে গোপন হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৩:৫০ পিএম
ইরানের ভেতরে গোপন হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাত ইরানের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে গোপনে বিমান হামলা চালিয়েছে বলে একটি আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল–এর তথ্য অনুযায়ী, আবুধাবি এই পাল্টা পদক্ষেপ নেয় মূলত ইরানের পক্ষ থেকে আমিরাতের শহর ও জ্বালানি অবকাঠামোতে প্রায় প্রতিদিনের হামলার জবাবে।

প্রতিবেদনে বলা হয়, চলমান সংঘাতে ইসরায়েলের চেয়েও বেশি সংখ্যক হামলার লক্ষ্যবস্তু হয়েছে সংযুক্ত আরব আমিরাত। ফলে দেশটি এই যুদ্ধে অন্যতম প্রধান টার্গেটে পরিণত হয়।

এ পরিস্থিতিতে ইউএই গোপনে একাধিক সামরিক অভিযান পরিচালনা করে, যার মধ্যে ইরানের ভেতরে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার বিষয়টিও রয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এপ্রিলের শুরুতে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলা চালানো হয়।

তখন ইরান হামলার বিষয়টি স্বীকার করলেও কোন দেশ এটি চালিয়েছে তা প্রকাশ করেনি। পরবর্তীতে এর প্রতিক্রিয়ায় ইরান সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলে দাবি করা হয়েছে।

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে এই গোপন অভিযান পরিচালিত হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইরান নিয়মিতভাবে ইউএই-এর বিভিন্ন শহর ও জ্বালানি স্থাপনায় আক্রমণ চালিয়ে আসছিল।

বিশ্লেষকদের মতে, এই গোপন হামলার তথ্য ফাঁস হওয়ার ফলে পশ্চিম এশিয়ার কূটনৈতিক পরিস্থিতি আরও জটিল হতে পারে।

বর্তমানে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং ভবিষ্যতে প্রতিরক্ষা কৌশল পুনর্গঠন করতে পারে সংযুক্ত আরব আমিরাত—এমনটাই ধারণা করা হচ্ছে।

বিশ্ব রাজনীতিতে এই ঘটনাকে একটি নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে। আগে প্রকাশ্যে ইউএই-এর ইরানের ভেতরে সরাসরি হামলার মতো কোনো পদক্ষেপের তথ্য সামনে আসেনি।

ফলে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

সূত্র: ফার্স্ট পোস্ট

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X