সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪০, আহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০১:৫৬ পিএম
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪০, আহত ১৩

যুদ্ধবিরতি উপেক্ষা করে আবারও লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে চালানো এই হামলায় ৪০ জন নিহত এবং শিশুসহ ১৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। হামলার সময় ওই এলাকার অন্তত ৯টি গ্রামের বাসিন্দাদের সরে যেতে সতর্কতা জারি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

শনিবার (৯ মে) স্থানীয় সময় এই হামলা চালানো হয় বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে।

অন্যদিকে, পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে রকেট, কামান ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় তিনজন ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান এই পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এমন পরিস্থিতির মধ্যেই দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, নতুন দফার আলোচনা আগামী ১৪ ও ১৫ মে অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

তবে চলমান সংঘাত যদি নিয়ন্ত্রণে না আসে, তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X