সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যুদ্ধের আশঙ্কা বাড়ছে

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৩:৫৫ পিএম
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক করেছে ইরান

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ থেকে দূরে থাকতে বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনী। একই সঙ্গে তারা জানিয়েছে, মাঝে মাঝে ‘ইয়াঙ্কিদের শিক্ষা দেওয়া’ প্রয়োজন হয় বলে মন্তব্য করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিএইচএফ চ্যানেল-১৬–এ সম্প্রচারিত একটি অডিও বার্তায় আইআরজিসি নৌবাহিনী বাণিজ্যিক জাহাজগুলোকে যুদ্ধজাহাজ থেকে অন্তত ১০ মাইল দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেয়।

অডিও বার্তায় বলা হয়, নিরাপত্তার স্বার্থে মার্কিন যুদ্ধজাহাজ থেকে দূরে থাকা জরুরি। কারণ, সময় সময় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে ‘ইয়াঙ্কিদের শিক্ষা দেওয়া’ প্রয়োজন হয়ে পড়ে।

একটি সামুদ্রিক শিল্পসংশ্লিষ্ট সূত্র সিএনএনকে জানায়, বৃহস্পতিবার ইরান প্রণালির উত্তর অংশে থাকা জাহাজগুলোকে দুবাইয়ের কাছাকাছি দক্ষিণ দিকে সরে যেতে নির্দেশ দেয় এবং জাহাজগুলো তা অনুসরণ করে। ওই দিন জলপথে তীব্র গোলাগুলির ঘটনাও ঘটে বলে সূত্রটি দাবি করেছে।

এদিকে যুক্তরাজ্যের ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো উল্লেখযোগ্যভাবে কম রয়েছে। গত ৪৮ ঘণ্টায় একাধিক নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার খবরও পাওয়া গেছে।

সংস্থাটি আরও বলেছে, সাম্প্রতিক হামলার কারণে ওই জলপথে চলাচল এখনো উচ্চ ঝুঁকিপূর্ণ এবং অবরোধসংক্রান্ত তৎপরতাও অব্যাহত রয়েছে।

আরেকটি ইরানি সামুদ্রিক সূত্র সিএনএনকে জানায়, চলমান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা খুবই কম এবং শিগগিরই যুদ্ধ শুরু হতে পারে বলে তাদের আশঙ্কা রয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই আইআরজিসির অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে হামলার হুমকি দিয়ে আসছে ইরান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X