সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৬:৫৫ পিএম
থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন

তামিলনাড়ু রাজনীতিতে টানা নাটকীয়তার পর অবশেষে বড় অগ্রগতি এসেছে সুপারস্টার বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর জন্য। বাম দল ও ভিসিকের সমর্থন পাওয়ার পর দলটি এখন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

সর্বশেষ রাজনৈতিক সমীকরণ অনুযায়ী, টিভিকে এখন মোট ১১৯ জন বিধায়কের সমর্থন পেয়েছে, যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮ আসন। এই অতিরিক্ত সমর্থনের ফলে দলটি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের পথে অনেকটাই এগিয়ে গেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, কংগ্রেসের পাঁচজন বিধায়ক টিভিকের পক্ষে অবস্থান নিয়েছেন। পাশাপাশি ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), সিপিআই এবং সিপিএমের দুইজন করে মোট ছয়জন বিধায়কের সমর্থন যুক্ত হয়েছে এই জোটে।

শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসবেন বিজয়। রাজনৈতিক সূত্রগুলো বলছে, এই বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি উপস্থাপন করতে পারেন।

এর আগে দুই দফা বৈঠকে পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা না থাকায় গভর্নর কোনো সিদ্ধান্ত দেননি। তখন তিনি প্রশ্ন তুলেছিলেন, টিভিকে কীভাবে ১১৩ জন বিধায়ক নিয়ে সরকার পরিচালনা করবে এবং কোন দল তাদের সমর্থন দেবে।

গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পেয়ে চমক দেখায় টিভিকে। নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই দলটি তামিলনাড়ুর দীর্ঘদিনের দুই প্রধান রাজনৈতিক শক্তি ডিএমকে ও এআইএডিএমকের আধিপত্যে বড় ধাক্কা দেয়। তবে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০ আসন পিছিয়ে থাকায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

রাজনৈতিক দরকষাকষির মধ্যেই প্রথমে কংগ্রেস টিভিকেকে সমর্থনের ঘোষণা দেয়। তবে তারা শর্ত দেয়, বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোনো জোট করা যাবে না। পরে ভিসিকে ও বাম দলগুলোর সমর্থন নিশ্চিত হওয়ায় পরিস্থিতি বদলে যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X