সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

পশ্চিমবঙ্গে সাংবিধানিক সংকট: সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

কী করবেন মমতা?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০২:২৫ এএম
মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ঘিরে তৈরি হয়েছে এক ধরনের সাংবিধানিক অনিশ্চয়তা। বিধানসভা নির্বাচনের পর নতুন সরকার গঠন প্রক্রিয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

সংবিধান অনুযায়ী, বর্তমান সরকারের মেয়াদ বৃহস্পতিবার রাত ১২টার পর শেষ হওয়ার কথা রয়েছে। তবে নতুন সরকার শপথ নিতে পারে আগামী ৯ মে। এই দুই তারিখের মধ্যবর্তী সময়ে প্রশাসনিক শূন্যতা তৈরি হতে পারে বলে বিভিন্ন মহল আশঙ্কা প্রকাশ করেছে।

আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, এই ২৪ ঘণ্টার সময়কালে রাজ্যে সাময়িকভাবে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

নির্বাচনে পরাজয়ের পরও বিদায়ী মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন—এমন খবর রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে। সাধারণত নির্বাচনের ফলাফলের পর বিদায়ী সরকার রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে নতুন সরকার গঠনের পথ পরিষ্কার করে।

কিন্তু এবারের পরিস্থিতিতে সেই প্রচলিত প্রক্রিয়া অনুসরণ না হওয়ায় সংকট আরও ঘনীভূত হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

সংবিধানের ১৭২ অনুচ্ছেদ অনুযায়ী, সরকারের মেয়াদ শেষ হলে বিদায়ী মন্ত্রিসভার ক্ষমতা সীমিত হয়ে যায়। ফলে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে বিকল্প ব্যবস্থা প্রয়োজন হতে পারে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

এদিকে ২৯৩টি আসনের গেজেট নোটিফিকেশন ইতোমধ্যে রাজ্যপালের হাতে তুলে দিয়েছে নির্বাচন কমিশন। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নরেন্দ্র মোদি সমর্থিত বিজেপিকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হতে পারে। দলটি জানিয়েছে, রবীন্দ্র জন্মজয়ন্তীর দিন ৯ মে নতুন মন্ত্রিসভা শপথ নেবে।

প্রবীণ আইনজীবী হরিশ সালভে বলেছেন, রাজ্যপাল চাইলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতে পারেন। তিনি পদত্যাগ করলে নতুন সরকার গঠন পর্যন্ত তাকে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালনের অনুরোধ জানানো হতে পারে। তবে সে ব্যবস্থার মধ্যেও অল্প সময়ের জন্য রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X