সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কলকাতায় শুভেন্দুর সহকারী চন্দ্রনাথ রাথ গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১১:৫৭ এএম
কলকাতার মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রাথ গুলিতে নিহত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার মধ্যমগ্রামে এক ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রাথ নিহত হয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় ও ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চন্দ্রনাথ রাথ তার আরেক সহযোগীকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। পথে তাদের গাড়িকে অনুসরণ করতে থাকে অজ্ঞাত হামলাকারীরা। কিছুক্ষণ পর গাড়ির গতি কমতেই হামলাকারীরা লক্ষ্য করে একাধিক গুলি চালায়।

হামলায় মোট চারটি গুলি ছোড়া হয়, যার মধ্যে তিনটি সরাসরি চন্দ্রনাথ রাথের শরীরে লাগে। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

তার সঙ্গে থাকা অপর ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

গত ৪ মে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়৷ এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রথমবারের মতো রাজ্যটিতে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। আর এই সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর দায়িত্ব নেওয়ার কথা৷ তার আগেই ঘটল এ হত্যাকাণ্ডের ঘটনা।

চন্দ্রনাথ শুভেন্দুর কাছের লোকদের একজন ছিলেন। তিনি বেশ কিছু বছর ধরেই শুভেন্দুর সহকারী হিসেবে কাজ করছিলেন।

সূত্র: এনডিটিভি

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X