সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আমাকে ভোট দিয়েছেন হিন্দুরা: শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৪:২৫ পিএম
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গুরুত্বপূর্ণ ভবানিপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে পরাজিত করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই ফলাফল রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

জয়ের পর শুভেন্দু অধিকারী তার এই বিজয়কে ‘হিন্দুত্ববাদীদের জয়’ হিসেবে অভিহিত করেন। তার দাবি, ধর্মভিত্তিক ভোটের বিভাজন সত্ত্বেও তিনি বড় ব্যবধানে জয়ী হয়েছেন।

তিনি বলেন, মুসলিম ভোটাররা মূলত মমতা ব্যানার্জিকেই সমর্থন দিয়েছেন, তবুও তিনি ১৫ হাজারের বেশি ভোটে জয় পেয়েছেন। বিশেষ করে ৭৭ নম্বর ওয়ার্ডের মুসলিম ভোটারদের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, অধিকাংশই মমতাকে ভোট দিয়েছেন।

শুভেন্দু অধিকারী আরও বলেন, হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধ সম্প্রদায়ের সমর্থন পাওয়ার কারণেই তার এই জয় সম্ভব হয়েছে। তার ভাষায়, “এই জয় আসলে হিন্দুত্বেরই জয়।”

শুভেন্দু অধিকারী দাবি করেন, এই পরাজয়ের মধ্য দিয়ে মমতা ব্যানার্জির রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ভিন্ন।

পশ্চিমবঙ্গের সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিজেপি, ভরাডুবি ঘটেছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি এই জয়কে ‘অনৈতিক’ বলে মন্তব্য করেছেন।

গত ২৩ এবং ২৯ এপ্রিল দু’দফায় হিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। সোমবার সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X