মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পশ্চিমবঙ্গে নির্বাচনে জিতেই একাধিক জেলায় বিজেপি'র ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০১:৫৫ পিএম
পশ্চিমবঙ্গে নির্বাচনে জিতেই একাধিক জেলায় বিজেপি'র ভাঙচুর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ সামনে এসেছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদীয়া, জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুরসহ একাধিক জেলায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

তবে অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগগুলো রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে আনা হয়েছে এবং বেশ কয়েকটি ঘটনায় পুলিশের তদন্ত চলছে।

উত্তর ২৪ পরগনার মিনাখা বিধানসভায় তৃণমূলের জয় সত্ত্বেও পঞ্চায়েত সদস্য মহুয়া সরদার মাইতির বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, স্থানীয় কিছু বিজেপি সমর্থক রাতে বাড়িতে ঢুকে তাঁকে মারধর করে এবং ভাঙচুর চালায়। এমনকি তাঁর মেয়েকে তুলে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি। ঘটনাটি নিয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন তৃণমূল কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে ভাঙচুরের দৃশ্য ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে। একই জেলার ডাবগ্রাম–ফুলবাড়ি এলাকায় দলীয় কার্যালয়ে চেয়ার-টেবিল ভাঙচুর ও পোস্টার–ফেস্টুন পুড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।

পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের একাধিক নেতার ওপর হামলার অভিযোগ ওঠে। ঘাটাল এলাকায় দলীয় কার্যালয় ও নেতাদের বাড়িতে ভাঙচুরের ঘটনাও সামনে আসে। একই সঙ্গে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানা গেছে।

ছন্দকোণায় ঘাটাল সাংগঠনিক জেলা যুব সভাপতি সৌরভ চক্রবর্তীর বাড়িতে হামলার ঘটনার অভিযোগ উঠেছে। সোমবার রাত ১০টার সময় ঘাটাল মহকুমায় খড়ার পৌরসভা খোলা নিয়ে বিজেপির সবাই জমায়েত করে। অভিযোগ, তথ্য লোপাটের চেষ্টা চলছে। পরে পুলিশ এসে তালা লাগিয়ে দেয়। সেই চাবি বিজেপি নেতৃত্ব নিয়ে যায়। মঙ্গলবার খুলে দেবে পুলিশের সামনে বলে জানিয়েছেন ওই বিজেপি কর্মী।

জলপাইগুড়ির জেলার ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভার ইস্টার্ন বাইপাস সংলগ্ন কানকাটা মোরে তৃণমূলের দলীয় কার্যালয়েও চলে ভাঙচুর। অভিযোগ, বিজেপি কর্মীরা দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর চালান এবং নির্বাচনের কাজে ব্যবহৃত পোস্টার, ফেস্টুন, ব্যানার দলীয় কার্যালয়ের সামনে রাস্তায় জ্বালিয়ে দেন।

দিনহাটা কলেজে ভোট গণনা চলাকালীন সোমবার দুপুর ২টার দিকে তৃণমূল এমপি জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকেরা। সেই সময় বিজেপি কর্মী সমর্থকেরা তাকে ঘিরে ধরে অশালীন মন্তব্য করতে থাকেন।

পুলিশ তাকে নিজেদের গাড়িতে উঠিয়ে অন্যত্র সরিয়ে নিতে গেলে, বিজেপি কর্মী-সমর্থকেরা জুতো দিয়ে ঢিল মারে তার গাড়িতে । বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভ পুলিশের গাড়িতে করে এলাকা ছাড়েন তৃণমূল সাংসদ।

এদিকে, কোচবিহার শহরের ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের জেলা সভাপতি নির্বাচনে দলীয় কার্যালয় তৈরি করেছিলেন। তৃণমূলের সেই দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয় বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে।

ডানকুনিতেও তৃণমূলের অফিস ভাঙচুর করে দখল নেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ডানকুনি শহরের ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার চিন্ময় নন্দীর পার্টি অফিস ভাঙচুর করে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়। নির্বাচনের ফল বেরোনোর পরেই তৃণমূলের অফিসে আক্রমণ করা হয়। যদিও চণ্ডীতলার তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার জয়ী হয়েছেন।

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বেড়ুগ্রামের দিঘিরপাড়ে বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিধায়ক নবীন বাগের অনুগামীরা কল্যাণ ঘোষের বাড়িতে ভাঙচুর চালান বলে অভিযোগ তৃণমূলের।

নদীয়ার নবদ্বীপ থানার রেলগেট সংলগ্ন এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করে আগুন লাগিয়ে দখল করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এ ছাড়াও দলীয় কার্যালয় সংলগ্ন দু’টি দোকান ঘর ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ফলাফলের দিন নবদ্বীপ কেন্দ্র থেকে বিজেপি জয় লাভের পরই রেলগেট সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর চালায় দুষ্কৃতকারীরা। কাগজপত্র বাইরে বার করে তাতে আগুন লাগিয়ে দেয়। একই সঙ্গে দখল করা হয় দলীয় কার্যালয়। গোটা ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে।

শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের নীলকুঠি পাড়া এলাকায়, বুকে পেসমেকার লাগানো এক তৃণমূলকর্মীকে মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় বিজেপিকর্মীর বিরুদ্ধে।

তৃণমূল উপপ্রধানের বাড়ি ও বাইক ভাঙচুর করা হয়। অভিযোগের তীর বিজেপির দিকে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই সোমবার সন্ধ্যায় বহরমপুর থানার চুঁয়াপুর কদমতলা বটতলা এলাকা দিয়ে ডিজে বাজিয়ে বিজেপির বিজয় মিছিল ভাকুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব কুণ্ডুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, সেই সময় বিজেপির বিজয় মিছিলে থাকা ব্যক্তিরা বিপ্লবের বাড়িতে ভাঙচুর চালান ও বাড়ির সামনে রাখা বেশ কয়েকটি বাইকে ভাঙচুর করেন এবং পেট্রোল ঢেলে দেয় বলে অভিযোগ বিপ্লবের। ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটে মুর্শিদাবাদের বহরমপুরেও। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তাণ্ডব চালান কয়েক জন। ঘটনার ভিডিওটি ইতিমধ্যেই সমাজমাধ্যমে পোস্ট করেছে তৃণমূল।

টালিগঞ্জে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর কাছে ৬ হাজার ১৩ ভোটের ব্যবধানে হারেন অরূপ বিশ্বাস। রাতেই তার বস্তি উন্নয়ন পর্ষদের অফিসের বাইরে ভাঙচুরের অভিযোগ উঠে।

বিধানসভা ভোটে বিজেপির জয়ের পর থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলার নানা প্রান্তে অশান্তির ঘটনা ঘটেছে। কলকাতা থেকে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা থেকে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনার মতো নানা জায়গায় মারধর, তৃণমূল অফিস ভাঙচুর করা হচ্ছে।

দু’দফার ভোট নির্বিঘ্নে মিটেছে। কিন্তু সোমবার ফল ঘোষণার পর থেকেই রাজ্যের নানা জায়গায় এই অশান্তি শুরু হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X