সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০১:৪৫ এএম
ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত এবং সমুদ্রবন্দরে অবরোধের কারণে চাপে থাকা ইরানের জন্য বড় স্বস্তির খবর এসেছে। পাকিস্তান এখন ইরানের জন্য নিজেদের স্থল বাণিজ্য পথ উন্মুক্ত করে দিয়েছে, যার ফলে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পণ্য পরিবহন বা ট্রানজিট সুবিধা পাবে তেহরান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত যুদ্ধ ও নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে ইতোমধ্যে আঞ্চলিক অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের নতুন পদক্ষেপ দুই দেশের মধ্যে বাণিজ্য সচল রাখতে কার্যকর ভূমিকা রাখবে।

তবে এই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রশ্নও উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র যখন ইরানের ওপর চাপ বাড়ানোর কৌশল অব্যাহত রেখেছে, তখন পাকিস্তানের এই উদ্যোগ সেই চাপকে দুর্বল করে দিতে পারে কি না—তা নিয়ে আলোচনা চলছে।

তবে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত পাকিস্তান তেহরানকে এই সুবিধা দেওয়ায় ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কে নতুন কোনো টানাপোড়েন তৈরি হয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

এর আগে ইরানের জন্য নৌপথে নতুন বাণিজ্য করিডর খুলে দেয় প্রতিবেশী পাকিস্তান। মার্কিন নৌ অবরোধের মধ্যেই তেহরানকে সহায়তায় এ বড় পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানায়, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য সহজ করার লক্ষ্যে পাকিস্তানের মধ্য দিয়ে ইরানগামী পণ্য চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X