সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মার্কিন নৌবাহিনী ‘জলদস্যু’: এটা লাভজনক ব্যবসা : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৪:২০ পিএম
মার্কিন নৌবাহিনীর টহলরত জাহাজ ¦ ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধ এবং সামরিক অভিযান নিয়ে দেওয়া এক মন্তব্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি মার্কিন নৌবাহিনীর কার্যক্রমকে ‘জলদস্যুর মতো আচরণ’ বলে অভিহিত করায় দেশ-বিদেশে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় এক বক্তব্যে ট্রাম্প দাবি করেন, সাম্প্রতিক সময়ে মার্কিন বাহিনী একটি জাহাজ জব্দ করেছে। তিনি বলেন, আমরা জাহাজটি দখল করেছি, পণ্য নিয়েছি, তেল নিয়েছি। এটা খুবই লাভজনক ব্যবসা। আমরা যেন জলদস্যুর মতো, তবে আমরা কোনো খেলা খেলছি না।

মার্কিন প্রশাসনের দাবি অনুযায়ী, ইরানের বন্দর থেকে বের হওয়া বেশ কিছু জাহাজ—বিশেষ করে নিষেধাজ্ঞার আওতায় থাকা তেলবাহী ট্যাংকার ও কনটেইনার জাহাজ—বিভিন্ন সময়ে আটক করা হয়েছে। এসব পদক্ষেপকে তারা ইরানের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল হিসেবে দেখছে।

অন্যদিকে, চলমান সংঘাতের মধ্যে ইরান হরমুজ প্রণালি দিয়ে নিজেদের জাহাজ ব্যতীত প্রায় সব ধরনের নৌযান চলাচল সীমিত করে দিয়েছে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোকে লক্ষ্য করে পৃথক নৌ অবরোধ আরোপ করেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা হামলা চালায়।

এই সংঘাতের বড় প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। এ পথের অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেই এই যুদ্ধ নিয়ে সমর্থন কমে আসছে। ট্রাম্পের পরিবর্তনশীল অবস্থান, কড়া ভাষার ব্যবহার এবং গত মাসে ইরানের ‘সম্পূর্ণ সভ্যতা ধ্বংস’ করার হুমকি দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেক মার্কিন বিশেষজ্ঞের মতে, ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং তা যুদ্ধাপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X