সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ইরান সংঘাত ঘিরে উত্তাপ

মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজে রসদ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৯:৩৫ পিএম
মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজে রসদ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে নিজেদের নৌবহরে বড় ধরনের লজিস্টিক সহায়তা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধজাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাদ্য, গোলাবারুদসহ প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহ করছে মার্কিন সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, চলমান অভিযান কার্যক্রম নির্বিঘ্ন ও কার্যকর রাখতে নৌবহরের রসদ সরবরাহ নিয়মিতভাবে বৃদ্ধি করা হয়েছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা যুদ্ধজাহাজগুলোর অপারেশনাল সক্ষমতা আরও শক্তিশালী করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক ছবিতে দেখা যায়, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক (ডিডিজি-১১৯)-এ বিপুল পরিমাণ জ্বালানি ও সামরিক সরঞ্জাম লোড করা হচ্ছে। এই যুদ্ধজাহাজটি বর্তমানে ইউএসএস আব্রাহাম লিংকন (সিভিএন-৭২) ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সমর্থন দিচ্ছে, যা মধ্যপ্রাচ্যে সক্রিয়ভাবে মোতায়েন রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের ব্যয় নিয়ে পেন্টাগনের প্রধান পেট হেগসেথ সিনেটে জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে।

তবে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা মনে করছে, বাস্তব ব্যয়ের পরিমাণ সরকারি হিসাবের চেয়ে আরও বেশি হতে পারে।

তথ্যসূত্র: আল–জাজিরা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X