সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পিএম
গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক জলসীমায় গাজা অভিমুখী মানবিক সহায়তা বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র ওপর ড্রোন ও সামরিক নৌযান ব্যবহার করে বড় ধরনের অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভূমধ্যসাগরের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

এই অভিযানের ফলে বহরের অন্তত ১১টি নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কমপক্ষে ৭টি নৌযান ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানা গেছে।

ফ্লোটিলার বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সামরিক স্পিডবোট নৌবহরকে ঘিরে ফেলে এবং আধা-স্বয়ংক্রিয় অস্ত্র ও লেজার টার্গেট ব্যবহার করে অংশগ্রহণকারীদের ওপর চাপ সৃষ্টি করে।

বেসামরিক যাত্রীদের নৌকার সামনের অংশে গিয়ে হাত ও হাঁটু গেড়ে বসার নির্দেশ দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্লোটিলা জানায়, ইসরায়েল আন্তর্জাতিক জলসীমায় অবৈধভাবে তাদের ঘিরে ফেলে অপহরণ ও সহিংসতার হুমকি দিচ্ছে।

ইসরায়েল আর্মি রেডিওর তথ্যমতে, গ্রিসের ক্রিট দ্বীপের কাছ থেকে নৌযানগুলো নিয়ন্ত্রণে নেওয়ার অভিযান শুরু হয়। ইসরায়েলি সূত্র দাবি করেছে, মোট ৫৮টি নৌযানের মধ্যে ৭টি ইতিমধ্যে তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই অভিযানকে “সফল নিরাপত্তা অভিযান” হিসেবে উল্লেখ করেন এবং ফ্লোটিলা সদস্যদের “উস্কানিদাতা” বলে অভিহিত করেন।

ফ্লোটিলার মুখপাত্র গুর সাবর টরন্টো থেকে আল জাজিরাকে বলেন, ‘এটি আন্তর্জাতিক জলসীমায় নিরস্ত্র বেসামরিক নৌকার ওপর সরাসরি হামলা। ইসরায়েল থেকে শত শত মাইল দূরে এই ঘটনা ঘটছে যেখানে তাদের কোনো এক্তিয়ার নেই। এটি মূলত মাঝসমুদ্রে রাষ্ট্রীয় অপহরণ ও অবৈধ আটক।’ তিনি এই মুহূর্তে নীরব থাকাকে 'অপরাধের ভাগীদার' হওয়া বলে উল্লেখ করে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন। বহরে থাকা ৪০০ বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

নৌযানে থাকা লেখক ও অধিকারকর্মী তারিক রউফ জানান, বিশাল যুদ্ধজাহাজ থেকে কমান্ডোরা ছোট নৌকায় করে এসে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ড্রোন দিয়ে ফ্লাশ লাইট জ্বালিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। তিনি আরও জানান, ইসরায়েলি বাহিনী রেডিও চ্যানেলে গান বাজিয়ে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন (জ্যাম) করে দিচ্ছে, যা এক ধরনের 'মনস্তাত্ত্বিক যুদ্ধ'। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা গাজা থেকে অনেক দূরে আন্তর্জাতিক জলসীমায় আছি, ইসরায়েলের এই পদক্ষেপ নজিরবিহীন।’

আল জাজিরার প্রতিনিধি জ্যাক বার্টন জানিয়েছেন, গাজা থেকে প্রায় ১,১১১ কিলোমিটার (৬০০ নটিক্যাল মাইল) দূরে এই হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে সর্বোচ্চ ১৩৩ কিমি দূরে ইসরায়েল বাধা দিলেও এবার এত দূরে হামলা করার মূল কারণ ছিল ফ্লোটিলাকে 'চমকে দেওয়া'।

গত রবিবার ইতালি থেকে ৫০টির বেশি নৌযান নিয়ে এই বহরটি যাত্রা শুরু করেছিল। গাজায় ইসরায়েলের চলমান হামলায় এ পর্যন্ত ৭২ হাজার ৫৯৯ জন নিহত এবং ১৭২,৪১১ জন আহত হয়েছেন। গত বছর অক্টোবরেও ৪০টি নৌযানসহ নেলসন ম্যান্ডেলার নাতি, জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসানসহ ৪৫০ জনকে গ্রেপ্তার করেছিল ইসরায়েল। সে সময় আটকদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছিল এবং পরে তাদের বহিষ্কার করা হয়েছিল।

সূত্র: আল-জাজিরা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

X