সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চাদে পানি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ৪২ জনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২০ পিএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ চাদে পানির ব্যবহার নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমানে মাহামাত এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার সুদান সীমান্তসংলগ্ন পূর্বাঞ্চলীয় ওয়াদি ফিরা প্রদেশের ইগোটে গ্রামে এই সহিংসতার সূত্রপাত হয়। সোমবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মাহামাত জানান, সংঘর্ষে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য একটি প্রাদেশিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, পাল্টাপাল্টি হামলার ফলে সহিংসতা দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়। নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সমঝোতা প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, মরুভূমি প্রধান দেশ চাদে পানির স্বল্পতা দীর্ঘদিনের সমস্যা। সীমিত পানি ও চারণভূমি নিয়ে বিভিন্ন নৃগোষ্ঠী ও পরিবারের মধ্যে প্রায়ই সংঘর্ষ ঘটে। গত বছর দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষে বহু মানুষ নিহত এবং শত শত বাড়িঘর ধ্বংস হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিতে খরা বেড়েছে এবং তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, ফলে পানির উৎসগুলো দ্রুত শুকিয়ে যাচ্ছে। গ্রামীণ এলাকায় নিরাপদ পানির কূপ, পাম্প বা পাইপলাইনের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অনেক ক্ষেত্রে ভূগর্ভস্থ পানির স্তর এত গভীরে নেমে গেছে যে সাধারণ পাম্প দিয়ে পানি উত্তোলন সম্ভব হয় না।

এদিকে প্রতিবেশী সুদানের চলমান যুদ্ধের প্রভাবও পড়ছে চাদে। বিপুলসংখ্যক সুদানি শরণার্থী পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে আশ্রয় নেওয়ায় স্থানীয় সম্পদের ওপর চাপ বেড়েছে, যার ফলে কিছু এলাকায় খাদ্য সংকটও দেখা দিয়েছে।

সূত্র: আল জাজিরা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X