সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পশ্চিম তীরে ইসরায়েলি সেনা অভিযান: বাড়ি দখলের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পিএম
পশ্চিম তীরে ইসরায়েলি সেনা অভিযান: বাড়ি দখলের অভিযোগ ¦ ছবি: রয়টার্স

অধিকৃত পশ্চিম তীরে আবারও বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার (২৭ এপ্রিল) সকালে হঠাৎ করে একাধিক এলাকায় অভিযান শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, সেনারা বাড়িতে ঢুকে তল্লাশি চালায়, বাসিন্দাদের জোরপূর্বক বের করে দেয় এবং কিছু বাড়ি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

কালান্দিয়া শরণার্থী শিবির এলাকায় অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনারা একের পর এক বাড়িতে হানা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তুরস্কভিত্তিক আনাদোলু সংবাদ সংস্থা-কে দেওয়া তথ্য অনুযায়ী, বাসিন্দাদের জোর করে বের করে দিয়ে কিছু বাড়ি সামরিক কাজে ব্যবহার করা হয়।

অভিযোগ রয়েছে, এসব বাড়িতে ফিলিস্তিনিদের আটক রাখা এবং জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, একই অভিযানের অংশ হিসেবে মুক্তিপ্রাপ্ত বন্দি আশরাফ আম্মারের বাড়িতে তল্লাশি চালানো হয়। তাকে আত্মসমর্পণে বাধ্য করতে তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে বেইত সাহুরের পূর্বে জাবাল হারাসা এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা কয়েকজন ফিলিস্তিনির দিকে সরাসরি গুলি ছোড়ে বলে জানিয়েছে ওয়াফা।

অন্যদিকে রামাল্লাহর উত্তরে সারদা শহরেও অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। সেখানে প্রধান সড়কের সারদা রাউন্ডআবাউটের কাছে চেকপোস্ট বসানো হয় এবং গাড়ি থামিয়ে ব্যাপক তল্লাশি চালানো হয়-জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

সব মিলিয়ে পশ্চিম তীরে একদিনেই একাধিক জায়গায় সেনা অভিযান ও সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X