সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পশ্চিমবঙ্গের ভোটের নিয়ন্ত্রণ কাদের হাতে?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পিএম
পশ্চিমবঙ্গের ভোটের নিয়ন্ত্রণ কাদের হাতে?

পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতিতে গত সাত-আট বছরে এক নীরব কিন্তু গভীর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলোর ভোটকৌশল এখন আর পুরোপুরি দলের শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণে নেই। বরং ক্রমশ তা নির্ভর করছে বহিরাগত পেশাদার সংস্থাগুলোর ওপর।

শাসক দল তৃণমূল কংগ্রেস-এর ক্ষেত্রে এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে ভারতীয় রাজনৈতিক কর্ম কমিটি (আই-প্যাক)। রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনে বিজেপির উত্থানের পর চাপের মুখে পড়ে তৃণমূল এই কনসালটেন্সি সংস্থার সহায়তা নেয়।

পরবর্তীতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বড় জয়ের পেছনে আই-প্যাকের কৌশলগত অবদান ছিল—এমন ধারণা ব্যাপকভাবে প্রচলিত। যদিও এ বিষয়ে মতভেদ রয়েছে।

তবে বাস্তব চিত্রে দেখা যাচ্ছে, জেলা থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত তৃণমূলের সাংগঠনিক কাঠামোতে সিদ্ধান্ত গ্রহণে এখন আগের মতো স্থানীয় নেতাদের একক ভূমিকা নেই। বহু ক্ষেত্রে সিদ্ধান্ত আসছে আই-প্যাকের পেশাদার টিমের কাছ থেকে।

দলের প্রার্থী বাছাই, প্রচারণার কৌশল, এমনকি জনসংযোগের ধরন সব ক্ষেত্রেই তাদের নির্দেশনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে অভিযোগ ও আলোচনা রয়েছে। উত্তরবঙ্গের এক তৃণমূল বিধায়কের কথায়, 'আই-প্যাকের নির্দেশ ছাড়া তৃণমূলের ভেতরে এখন একটা পাতাও নড়ে না।'

এদিকে বিরোধী শিবিরেও প্রযুক্তিনির্ভর নির্বাচনী কৌশলের ব্যবহার বাড়ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। অনেকেই বলছেন, পশ্চিমবঙ্গের ভোট রাজনীতি এখন ধীরে ধীরে পেশাদার কৌশল নির্ভর নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X