সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ এএম
মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান!

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের নেতৃত্বে আসেন তার ছেলে আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তাকে ঘিরে তৈরি হয়েছে রহস্যের আবরণ।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে, দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত মোজতবা খামেনির কোনো অডিও বা ভিডিও বার্তা প্রকাশিত হয়নি। তার নির্দেশনাগুলো শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পোস্ট বা রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, নিজেকে দুর্বল হিসেবে উপস্থাপন করতে না চাওয়ার কারণে তিনি সচেতনভাবেই জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন। একই সঙ্গে নিরাপত্তা ঝুঁকিও বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি গুপ্তহত্যার আশঙ্কায় মোজতবা খামেনির নিরাপত্তা এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এমনকি বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার কিংবা সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও সরাসরি তার সঙ্গে দেখা করছেন না।

গোয়েন্দা নজরদারি এড়াতে ব্যবহার করা হচ্ছে প্রচলিত প্রযুক্তির বাইরে আদিম পদ্ধতি—হাতে লেখা বার্তা খামে সিলগালা করে বিশ্বস্ত বাহকের মাধ্যমে পাঠানো হচ্ছে। মোটরসাইকেল বা সাধারণ গাড়িতে করে গোপন পথে এসব বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে তার অবস্থানস্থলে।

নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে, ফেব্রুয়ারির ওই হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত হন। মুখে আঘাত পাওয়ায় তাকে প্লাস্টিক সার্জারি করাতে হয়েছে এবং ঠোঁটে আঘাতের কারণে তার কথা বলতে সমস্যা হচ্ছে।

এছাড়া তার একটি পায়ে তিনটি অস্ত্রোপচার হয়েছে এবং বর্তমানে তিনি কৃত্রিম পা লাগানোর অপেক্ষায় আছেন। তবে তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ ও সক্রিয় রয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

মোজতবা খামেনির চিকিৎসার বিষয়টি অত্যন্ত গোপনীয়তার সাথে দেখা হচ্ছে। হৃদরোগ বিশেষজ্ঞ ও ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং স্বাস্থ্যমন্ত্রী সরাসরি তার সেবাশুশ্রুষায় নিয়োজিত রয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসকদের একটি বড় দলের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন।

এদিকে মোজতবা খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে এসব দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করা হয়েছে। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জাতীয় ঐক্য ও নিরাপত্তা বিঘ্নিত করতেই এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

X