সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘আমি খুব বেশি আতঙ্কিত নই’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পিএম
হোয়াইট হাউজ সাংবাদিকদের নৈশভোজে গুলির শব্দে আতঙ্ক, ট্রাম্প বললেন ‘প্রেসিডেন্টের কাজই বিপজ্জনক’

হোয়াইট হাউজে কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে গুলির শব্দ শোনা যাওয়ার ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় শনিবার রাতে অনুষ্ঠিত ওই আয়োজনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

ঘটনার সময় অনুষ্ঠানটি হোটেলের একটি ব্যাংকুয়েট হলে চলছিল। হঠাৎ করেই বিকট শব্দ শোনা যায়, যার পরপরই উপস্থিতদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

ঘটনার কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। একইভাবে ভাইস প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়।

সূত্র জানিয়েছে, সবাই নিরাপদে আছেন এবং কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনার পর আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, রাজনৈতিক সহিংসতা নিয়ে তিনি উদ্বিগ্ন হলেও অতিরিক্ত আতঙ্কিত নন।

তিনি বলেন, আমি এখানে একটি দায়িত্ব পালন করতে এসেছি। প্রেসিডেন্টের কাজটাই স্বাভাবিকভাবেই বিপজ্জনক। এটি কাজের অংশ। আমি মনে করি না এর চেয়ে বিপজ্জনক আর কোনো দায়িত্ব আছে।

ট্রাম্প আরও বলেন, তিনি দেশকে ভালোবাসেন এবং তার প্রশাসনের কাজ নিয়ে গর্বিত।

তিনি কৌতুক করে বলেন, যদি আমি জানতাম প্রেসিডেন্টের দায়িত্ব ঝুঁকিপূর্ণ, তাহলে আমি হয়ত নির্বাচনই করতাম না।

এদিকে ওই অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা গেছে, ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ওই সময় হোটেলটির বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা বাহিনী। বাঙ্কেট হলের ভেতরই অনুষ্ঠানটি হচ্ছিল।

প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকেও ওই নৈশভোজের অনুষ্ঠানের মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছে একটি সূত্র।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজে যেসব সাংবাদিক কাজ করেন তাদের নিয়ে প্রতিবছর এ নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিক ছাড়াও মিডিয়া অঙ্গনের তারকারাও ছিলেন। গুলির ঘটনার পর তাদের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সূত্র: সিএনএন

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X