মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

অতিথি সেজে নৈশভোজে ট্রাম্পকে হত্যার অপেক্ষায় ছিলেন অ্যালেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পিএম
কোল টমাস অ্যালেন নামের এক সন্দেহভাজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ¦ ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কোল টমাস অ্যালেন (৩১) নামের এক সন্দেহভাজনকে আটক করেছে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও ডেইলি মেইল সূত্রে জানা গেছে, ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা এবং পেশায় শিক্ষক কোল টমাস হিলটন হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রবেশ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি নিরাপত্তা চৌকি ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সেখানেই তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হামলার অভিযোগ আনা হয়েছে।

তল্লাশিতে সন্দেহভাজনের কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি প্রায় ছয় রাউন্ড গুলি ছোড়েন।

সিএনএনের সাংবাদিক উলফ ব্লিটজার জানান, তিনি ঘটনাস্থলের খুব কাছেই ছিলেন এবং হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, তাকে মেঝেতে উপুড় করে ফেলে রাখা হয়েছে এবং কর্মকর্তারা তাকে নিয়ন্ত্রণে নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে তাকে ‘অসুস্থ’ হিসেবে বর্ণনা করেন। তার সঙ্গে কেউ যুক্ত ছিলনা বলেও ধারণা করা হচ্ছে।

ওয়াশিংটনের ফেডারেল প্রসিকিউটর জিনিন পিরো জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের দুটি এবং ফেডারেল কর্মকর্তার ওপর বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার একটি অভিযোগ আনা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরো অভিযোগ আনা হতে পারে বলেও জানান তিনি।

মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল বলেন, সন্দেহভাজনকে মাটিতে ফেলে হাতকড়া পরানো হয়। এ সময় একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে তার গুলি বিনিময় হয় এবং এক কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তবে তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত থাকায় প্রাণে বেঁচে যান।

ঘটনাস্থলে উপস্থিত সিএনএনের সাংবাদিক উলফ ব্লিটজার জানান, হামলাকারীর কাছে একটি ‘বড় ধরনের অস্ত্র’ ছিল এবং তিনি প্রায় ছয় রাউন্ড গুলি ছোড়েন। তিনি বলেন, ‘আমি হামলাকারীর কয়েক ফুট দূরে ছিলাম। হঠাৎ প্রচণ্ড শব্দ শুনতে পাই। পরে পুলিশ এসে আমাকে রক্ষা করার চেষ্টা করে।’

গুলির ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্পকে সরিয়ে নেয়। এ সময় তিনি মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। সরিয়ে নেওয়ার সময় তিনি হোঁচট খেলেও দ্রুত তাকে নিরাপদে নেওয়া হয়।

ঘটনার সময় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সবাই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে একজন সিক্রেট সার্ভিস সদস্য ছাড়া আর কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ওই সদস্য বুকের কাছে গুলিবিদ্ধ হলেও বুলেটপ্রুফ জ্যাকেটের কারণে তার বড় কোন ক্ষতি হয়নি।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, তাদের ফরেনসিক দল ও ব্যালিস্টিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে একটি লম্বা বন্দুক এবং বেশ কিছু গুলির খোসা উদ্ধার করেছেন। এফবিআই ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নিচ্ছি। সিক্রেট সার্ভিস এবং এফবিআই-এর যৌথ তদন্তে এই ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, এই ধরনের সন্ত্রাসের কাছে নতি স্বীকার করবেন না জানিয়ে স্থগিত হওয়া অনুষ্ঠানটি ৩০ দিনের মধ্যে পুনরায় আয়োজন করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X