সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নৈশভোজে বিকট শব্দ, নিরাপদে নেওয়া হলো ট্রাম্পকে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫৩ এএম
ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নৈশভোজ থেকে দ্রুত বের করে নিয়ে গেলে অতিথিরা নিরাপদ আশ্রয়ে যান ¦ ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন, ডি.সির বিখ্যাত ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস সাংবাদিকদের জন্য আয়োজিত নৈশভোজে হঠাৎ গুলির বিকট শব্দ শোনা যায়। স্থানীয় সময় শনিবার রাতে এই ঘটনা ঘটে, যা উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে দেয়।

ঘটনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প নৈশভোজে উপস্থিত ছিলেন। বিকট শব্দ শোনার পরপরই সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত তাদের নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

প্রচারিত টেলিভিশন ফুটেজে দেখা যায়, ট্রাম্প খাবার টেবিলে বসে ছিলেন। ঠিক সেই সময় বাঙ্কেট হলের ভেতর বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই নিরাপত্তা বাহিনী তাকে ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

হোয়াইট হাউসের একজন সহকারী জানিয়েছেন যে, ট্রাম্প বর্তমানে নিরাপদ আছেন। রয়টার্সের হয়ে কাজ করা একজন আলোকচিত্রী হোটেলের ভেতর চার থেকে ছয়টি বিকট শব্দ শুনতে পান।

তবে তবে তা নৈশভোজের স্থানের খুব কাছে ছিল না বলে জানিয়েছেন তিনি। শব্দগুলো গুলির হতে পারে বলে বিবিসির খবরে উল্লেখ করা হয়েছে।

ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প।

বিকট শব্দের পর সিক্রেট সার্ভিসের সদস্যরা নৈশভোজের স্থানে অবস্থান নেন। এ সময় উপস্থিত অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X