রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

হরমুজ প্রণালি চালু করা সম্ভব নয় : ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৮ পিএম
হরমুজ প্রণালি খুলছে না ইরান: নৌ-অবরোধ ও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে নতুন উত্তেজনা ¦ ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আপাতত চালু করা সম্ভব নয় বলে জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান নৌ-অবরোধ বর্তমান যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, একটি কার্যকর যুদ্ধবিরতি তখনই সম্ভব, যখন তা কোনো ধরনের অবরোধ বা সামরিক বাধার সম্মুখীন হবে না।

গালিবাফ সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তাই আন্তর্জাতিক পর্যায়ে এমন সব পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি, যা বিশ্ববাজারকে অস্থিতিশীল করে তুলতে পারে।

তিনি আরও বলেন, ইসরাইলের সামরিক আগ্রাসন পুরোপুরি বন্ধ না হলে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, একদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন চলতে থাকলে অন্যদিকে হরমুজ প্রণালির মাধ্যমে জ্বালানি ও পণ্য পরিবহন স্বাভাবিক করা বাস্তবসম্মত নয়।

ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে গালিবাফ বলেন, সামরিক চাপ প্রয়োগ করে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি এবং ভবিষ্যতেও চাপের মুখে ইরান কোনো আপস করবে না। তিনি সংকট সমাধানে ইরানের জনগণের অধিকারকে স্বীকৃতি দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে কূটনৈতিক অচলাবস্থা কাটাতে ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি নির্দিষ্ট সময়সীমা দেয়ার কথা ভাবছেন বলে জানা গেছে। তিনি চান, ইরান একটি সমন্বিত প্রস্তাব সামনে আনুক, যা শান্তি আলোচনাকে এগিয়ে নিতে সহায়ক হবে।

তবে ওয়াশিংটনের এই বার্তা আনুষ্ঠানিকভাবে তেহরানে পৌঁছেছে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিশ্লেষকদের মতে, নৌ-অবরোধ এবং হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনা নিরসনে নতুন এই কূটনৈতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: সিএনএন

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X