সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ছবি তুলছিল পাইলট, মাঝ আকাশে ২ যুদ্ধবিমানের সংঘর্ষ

কাগজ সংবাদ
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পিএম
ছবি তুলছিল পাইলট, মাঝ আকাশে ২ যুদ্ধবিমানের সংঘর্ষ

দক্ষিণ কোরিয়ার দুটি যুদ্ধবিমান ২০২১ সালে মাঝ আকাশে সংঘর্ষে জড়িয়েছিল। কোনো কারিগরি ত্রুটি নয়, বরং পাইলটরা ছবি ও ভিডিও করতে গিয়ে এ কাণ্ড ঘটান। দেশটির নিরীক্ষা ও পরিদর্শন বোর্ড (বোর্ড অব অডিট অ্যান্ড ইন্সপেকশন) এই তথ্য প্রকাশ করেছে।

বুধবার (২২ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়, দায়েগু শহরের ওপর দিয়ে উড্ডয়ন মিশন চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে। দুই পাইলটই অক্ষত অবস্থায় বেঁচে গেলেও দুটি এফ-১৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়। মেরামত বাবদ সামরিক বাহিনীর খরচ হয়েছে ৮৮ কোটি ওয়ান (প্রায় ৫৯ লাখ ৬০ হাজার ডলার)।

ঘটনার সঙ্গে জড়িত এক পাইলট পরে সামরিক বাহিনী ছেড়ে দেন। তাকে ৮৮ মিলিয়ন ওয়ান জরিমানা করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই পাইলট তার ইউনিটের সঙ্গে শেষ ফ্লাইট স্মরণীয় করে রাখতে ছবি তুলতে চেয়েছিলেন বলেই এই ঘটনা ঘটে। অডিট বোর্ড আরও জানায়, গুরুত্বপূর্ণ ফ্লাইটে ছবি তোলা তখন পাইলটদের মধ্যে ‘ব্যাপকভাবে প্রচলিত একটি অভ্যাস’ ছিল। ফ্লাইটের আগে ব্রিফিংয়েই ওই পাইলট তার ছবি তোলার ইচ্ছার কথা জানিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তিনি উইংম্যান বিমান চালাচ্ছিলেন। ফেরার সময় নিজের মোবাইল ফোন দিয়ে ছবি তোলা শুরু করেন। লিড পাইলট এটি দেখে তার বিমানে থাকা অন্য পাইলটকে উইংম্যান বিমানের ভিডিও ধারণ করতে বলেন।

এরপর উইংম্যান পাইলট হঠাৎ বিমানটি ওপরে তুলে উল্টে দেন, যাতে ভালোভাবে ছবি ও ভিডিও তোলা যায়। এই ম্যানুভারের ফলে দুটি বিমান খুব কাছাকাছি চলে আসে।

সংঘর্ষ এড়াতে লিড বিমান দ্রুত নিচে নামার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত দুটি এফ-১৫কে বিমানের সংঘর্ষ হয়। লিড বিমানের বাম ডানা এবং উইংম্যান বিমানের লেজের স্টেবিলাইজার ক্ষতিগ্রস্ত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ঘটনা দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীতে পেশাদারত্ব ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X