সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লোহিত সাগরে মার্কিন রণতরি ‘জেরাল্ড ফোর্ড’ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পিএম
লোহিত সাগরে মার্কিন রণতরি ‘জেরাল্ড ফোর্ড’ মোতায়েন

মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডকে পুনরায় লোহিত সাগরে মোতায়েন করা হয়েছে। পেন্টাগনের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

মার্কিন প্রতিরক্ষা সূত্র জানায়, পূর্ব ভূমধ্যসাগর থেকে যাত্রা করে রণতরিটি সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরে প্রবেশ করেছে। এর সঙ্গে রয়েছে দুটি শক্তিশালী ডেস্ট্রয়ার—ইউএসএস মহান এবং ইউএসএস উইনস্টন এস. চার্চিল, যেগুলো উন্নত ক্ষেপণাস্ত্র ও অস্ত্রে সজ্জিত। নিরাপত্তাজনিত কারণে পুরো অভিযানের সময়সূচি প্রকাশ করা হয়নি।

প্রায় এক মাসের বেশি সময় ধরে ভূমধ্যসাগরে মেরামতের জন্য অবস্থান করছিল জেরাল্ড ফোর্ড। জাহাজটির লন্ড্রিতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৬০০ নৌসেনার আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছিল। মেরামত শেষে এখন এটি পূর্ণ সক্ষমতায় পুনরায় মোতায়েন হয়েছে। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের ক্ষেত্রে এটি ভিয়েতনাম যুদ্ধ-পরবর্তী রেকর্ডও অতিক্রম করেছে।

জেরাল্ড ফোর্ড যোগ দেওয়ায় বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি সক্রিয় রয়েছে। এর মধ্যে আরব সাগরে অবস্থান করছে ‘ইউএসএস আব্রাহাম লিংকন’।

এদিকে আরও একটি রণতরি ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ দক্ষিণ আফ্রিকার উপকূল ঘুরে এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। ফলে অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি শক্তিশালী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ অবস্থান করতে পারে।

সামরিক বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে লোহিত সাগর ও আশপাশের জলসীমায় প্রভাব ধরে রাখতেই যুক্তরাষ্ট্র এই শক্তি প্রদর্শনের কৌশল নিয়েছে।

সূত্র: গালফ নিউজ ও এপি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X