সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইউরোপে জ্বালানীর ভয়াবহ সংকটের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পিএম
ইউরোপে জ্বালানীর ভয়াবহ সংকটের আশঙ্কা

ইরান-সংক্রান্ত যুদ্ধ পরিস্থিতির কারণে যদি তেল সরবরাহ ব্যাহত হয়, তাহলে ইউরোপে মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুত থাকবে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল। তার এই সতর্কবার্তা বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক সাক্ষাৎকারে ফাতিহ বিরোল বলেন, হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস পরিবহন বন্ধ হয়ে গেলে বিশ্ব ইতিহাসের অন্যতম বড় জ্বালানি সংকট তৈরি হতে পারে। এই সংকট শুধু ইউরোপ নয়, পুরো বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করবে।

বিশ্বের মোট বাণিজ্যিক তেলের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়। এই রুট বন্ধ হয়ে গেলে জ্বালানির সরবরাহ চেইন মারাত্মকভাবে ব্যাহত হবে।

আইইএ প্রধানের মতে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে ইউরোপে জেট ফুয়েলের ঘাটতি তীব্র আকার ধারণ করবে। এর ফলে অনেক বিমান সংস্থা ফ্লাইট বাতিল করতে বাধ্য হতে পারে।

যদিও কেএলএম, ইজি জেট ও ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, তারা এখনো বড় ধরনের জ্বালানি সংকটে পড়েনি, তবে বাড়তি খরচের চাপ ইতোমধ্যে পড়েছে। কেএলএম আগামী মাসে আমস্টারডাম থেকে ১৬০টি ফ্লাইট কমানোর ঘোষণা দিয়েছে, যার পেছনে জ্বালানির বাড়তি মূল্যই প্রধান কারণ।

ইতোমধ্যে যাত্রীদের ওপরও এর প্রভাব পড়তে শুরু করেছে, বাড়ছে ভাড়া ও অতিরিক্ত ফি। বিরোল আরও বলেন, মে মাসের মধ্যে হরমুজ প্রণালী চালু না হলে অনেক দেশ উচ্চ মূল্যস্ফীতি, ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি এমনকি মন্দার মুখে পড়তে পারে। এছাড়া তিনি ইরানের জাহাজ চলাচলে ফি আরোপের সমালোচনা করেন। তিনি বলেন, এটি স্থায়ী হলে ভবিষ্যতে অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথেও একই নজির তৈরি হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X