সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বের সবচেয়ে বয়স্ক গরিলার জন্মদিন উদ্‌যাপন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৫ পিএম
বিশ্বের সবচেয়ে বয়স্ক গরিলার জন্মদিন উদ্‌যাপন ¦ ছবি: দ্য ওয়াশিংটন পোস্ট

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী গরিলা হিসেবে পরিচিত ‘ফাতু’ সোমবার উদ্‌যাপন করেছে তার ৬৯তম জন্মদিন। জার্মানির বার্লিন চিড়িয়াখানায় দিনটি পালন করা হয় বিশেষ আয়োজনের মাধ্যমে, যেখানে তাকে পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত সবজির ভোজ।

ফাতুর জন্মদিনে কোনো কেক রাখা হয়নি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, বয়স বেশি হওয়ায় এবং স্বাস্থ্যের কথা বিবেচনা করে তার খাবারে চিনি রাখা হয়নি। বরং তাকে দেওয়া হয় চেরি টমেটো, বিট, লিকস ও লেটুস পাতার মতো স্বাস্থ্যকর সবজি।

ফাতু একটি ‘ওয়েস্টার্ন লোল্যান্ড’ গরিলা। তাকে ১৯৫৯ সালে তৎকালীন পশ্চিম বার্লিনে আনা হয়, তখন তার বয়স আনুমানিক দুই বছর ছিল বলে ধারণা করা হয়। যদিও তার সঠিক জন্মতারিখ জানা যায় না, তবে ১৩ এপ্রিলকে তার আনুষ্ঠানিক জন্মদিন হিসেবে ধরা হয়।

বিশ্বের সবচেয়ে বয়স্ক গরিলার জন্মদিন উদ্‌যাপন

সাধারণত বন্য পরিবেশে গরিলা সাধারনত ৩৫ থেকে ৪০ বছর পর্যন্ত বাঁচে। তবে চিড়িয়াখানার মতো নিয়ন্ত্রিত পরিবেশে তারা আরও বেশি সময় বেঁচে থাকতে পারে।

২০২৪ সালে ‘ইনগো’ নামের একটি ফ্লেমিঙ্গোর মৃত্যুর পর থেকে ফাতুই এখন এই চিড়িয়াখানার সবচেয়ে বয়স্ক বাসিন্দা। ইনগো পাখিটির বয়স অন্তত ৭৫ বছর হয়েছিল বলে ধারণা করা হতো। সে ১৯৫৫ সাল থেকে এই চিড়িয়াখানায় ছিল।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, ফাতুর জন্ম সম্ভবত পশ্চিম আফ্রিকার কোনো বনে। পরে এক ফরাসি নাবিক তাকে আফ্রিকা থেকে এনে ফ্রান্সের মার্সেই শহরে একটি বারের বিল পরিশোধের বিনিময়ে দিয়ে দেন। পরবর্তীতে এক ফরাসি পশু ব্যবসায়ী তাকে চিড়িয়াখানার কাছে বিক্রি করেন বলে জানা যায়।

বর্তমানে ফাতু চিড়িয়াখানায় ভেতরে আলাদা তার নিজের একটি ঘরে বসবাস করে। বয়সের কারণে সে অন্য গরিলাদের থেকে দূরে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। সে তার দাঁত হারিয়েছে এবং রয়েছে হালকা গেঁটেবাত ও শ্রবণ সমস্যাও।

তবে বার্লিন চিড়িয়াখানার প্রাইমেট সুপারভাইজার ক্রিশ্চিয়ান অস্ট বলেছেন, ফাতু চিড়িয়াখানার কর্মীদের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ আচরণ করে। তবে এটাও ঠিক, সে কিছুটা জেদি স্বভাবের।

৬৯ বছর বয়সে এটুকু জেদ করার অধিকার ফাতুর আছে। ফাতু, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X