মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যুদ্ধবিরতির মধ্যেই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৫ এএম
যুদ্ধবিরতির মধ্যেই ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল করছে ইরান

পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর গত ৭ এপ্রিল দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠক কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হওয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকলেও উভয় পক্ষই আবারও সামরিক প্রস্তুতি জোরদার করছে বলে আন্তর্জাতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তার ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর প্রবেশপথ পুনরায় সচল করছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, টানেলের মুখে জমে থাকা ধ্বংসাবশেষ ভারী যন্ত্রপাতি ব্যবহার করে সরানো হচ্ছে।

ফ্রন্ট-এন্ড লোডার ও ডাম্প ট্রাকের মাধ্যমে ধ্বংসস্তূপ অপসারণের কাজ চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব অবকাঠামো ভবিষ্যৎ সামরিক সক্ষমতা পুনর্গঠনের অংশ।

এর আগে সিএনএন-এর এক অনুসন্ধানে উঠে আসে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে এসব ঘাঁটির প্রবেশপথে হামলা চালিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা ব্যাহত করার চেষ্টা করেছিল।

মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, প্রায় ৪০ দিনের সংঘাতের পরও ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার অক্ষত ছিল। ধারণা করা হচ্ছে, এসব লঞ্চারের অনেকগুলোই হামলার কারণে ভূগর্ভে চাপা পড়ে আছে।

এ বিষয়ে জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রোলিফারেশন স্টাডিজ-এর গবেষক স্যাম লায়ার বলেন, যুদ্ধবিরতির সময় এ ধরনের পুনরুদ্ধার কার্যক্রম অস্বাভাবিক নয়।

তিনি বলেন, “যুদ্ধবিরতি মানে প্রতিপক্ষ তার সামরিক সক্ষমতা পুনর্গঠনের সুযোগ পায়—যা ধ্বংস করতে বিপুল সময়, অর্থ ও প্রচেষ্টা ব্যয় করা হয়েছিল।”

তিনি আরও জানান, ইরানের ‘মিসাইল সিটি’ কৌশলের মূল লক্ষ্যই হলো প্রথম আঘাত সহ্য করে দ্রুত ঘাঁটি পুনরুদ্ধার করা এবং পরবর্তীতে পাল্টা হামলা চালানো।

চলমান সংঘাত নিরসনে গত শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদ-এ উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আগামী দুই দিনের মধ্যেই পাকিস্তানে আবারও আলোচনা শুরু হতে পারে। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা তৈরি হলে সেখানে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারও সম্ভাব্য বৈঠকে অংশ নিতে পারেন।

অন্যদিকে ইরানের পক্ষ থেকে নতুন করে আলোচনায় বসার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সমঝোতার সুযোগ এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X