সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইরানি তেল বিক্রির ছাড় দেয়া হবে না : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫২ পিএম
ইরানি তেল বিক্রির ছাড় দেয়া হবে না : ট্রাম্প

সমুদ্রে আটকে থাকা ইরানি তেল বিক্রির জন্য যুক্তরাষ্ট্র যে স্বল্পমেয়াদী অনুমতি দিয়েছিল, তার মেয়াদ আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, আসন্ন দ্বিতীয় দফার শান্তি বৈঠকের আগে ইরানের ওপর চাপ বাড়ানোর কৌশল হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরান একাধিক জাহাজে প্রায় ১৪০ মিলিয়ন ব্যারেল তেল এবং বিপুল পরিমাণ পেট্রোকেমিক্যাল পণ্য মজুত করে রেখেছিল। যুদ্ধ পরিস্থিতির কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়। ফলে তেলের দাম দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে।

এই পরিস্থিতিতে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা সচল রাখতে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করে। এর ফলে ইরান তাদের সমুদ্রে মজুত তেলের বড় অংশ বিক্রি করতে সক্ষম হয়।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি দফতর এক বিবৃতিতে জানিয়েছে, সমুদ্রে থাকা জাহাজে মজুত তেলের ওপর দেওয়া এই ছাড় নির্ধারিত সময়েই শেষ হবে এবং তা আর বাড়ানো হবে না।

একই সঙ্গে যুক্তরাষ্ট্র ‘ইকোনমিক ফিউরি’ নামে নতুন একটি কৌশল গ্রহণ করেছে। এই নীতির আওতায় শুধু তেল নয়, ইরানের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করলেও সংশ্লিষ্ট দেশ বা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

গত শনিবার ইসলামাবাদে শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পরেই হরমুজ় প্রণালীতে অবরোধ শুরু করে মার্কিন সেনারা। কোনো দেশের জাহাজই ঢুকতে বা বেরতে পারছে না। এই আবহেই আগামী দুদিনের মধ্যে ফের আলোচনায় বসতে চলেছে দুই দেশ। তার আগে ছাড় তুলে নেওয়ার সিদ্ধান্তকে ইরানের উপরে চাপ বাড়ানোর কৌশল হিসেবেই দেখছেন অনেকে।

‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন থেকে জানা যায, যুক্তরাষ্ট্র চায় ইরান ২০ বছরের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখুক। কিন্তু ইরান ৫ বছরের বেশি রাজি না হওয়ায় প্রথম দফার বৈঠক সফলতার মুখ দেখেনি। তবে গত কয়েক দিনের আলোচনা ও বার্তা আদান-প্রদানের মধ্য দিয়ে দ্বিতীয় দফা শান্তি বৈঠকের ইঙ্গিত পাওয়া গেছে। এতে করে তুলে নেওয়া হতে পারে অবরোধ। খুলে যেতে পারে হরমুজ প্রণালিও।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X