সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হরমুজ প্রণালীতে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনা ট্যাঙ্কারের যাত্রা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পিএম
হরমুজ প্রণালীতে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনা ট্যাঙ্কারের যাত্রা

মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যা আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

শিপিং তথ্য বিশ্লেষণকারী সংস্থা এলএসইজির তথ্যের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘রিচ স্টারি’ নামের একটি তেলবাহী ট্যাঙ্কার মঙ্গলবার হরমুজ প্রণালী অতিক্রম করে।

জাহাজটি চীনের মালিকানাধীন এবং এতে চীনা ক্রু অবস্থান করছেন বলে জানা গেছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, এই মাঝারি আকারের ট্যাঙ্কারটি আগে ‘ফুল স্টার’ নামে পরিচিত ছিল। ২০২৩ সালে এটি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞা তালিকাভুক্ত হয়, কারণ অভিযোগ ছিল—ইরানের তেল রপ্তানি নিষেধাজ্ঞা এড়াতে এটি ব্যবহৃত হয়েছে।

তবে সর্বশেষ যাত্রায় জাহাজটি ইরানি বন্দরে নোঙর করেছিল কি না বা এতে পণ্য বোঝাই ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, পারস্য উপসাগর থেকে বেরিয়ে আসার জন্য ট্যাঙ্কারটি গত ২৪ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয়বার প্রচেষ্টা চালায়। সোমবার নিউ ইয়র্ক সময় সকাল ১০টায় মার্কিন নৌ-অবরোধ কার্যকর হওয়ার পরপরই জাহাজটি ইরানের কেশম দ্বীপের কাছে সংকীর্ণ জলপথ দিয়ে যাওয়ার চেষ্টা করে ফিরে এসেছিল। তবে এর কয়েক ঘণ্টা পরেই জাহাজটি পুনরায় যাত্রা শুরু করে এবং বার্তা প্রদান যন্ত্রের মাধ্যমে প্রচার করতে থাকে যে এর মালিক ও ক্রু উভয়ই চীনা নাগরিক।

সমুদ্রসীমায় চলাচলের ক্ষেত্রে এটি একটি প্রচলিত নিরাপত্তা কৌশল হলেও বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ চীনের সাথে সংশ্লিষ্ট কোনো জাহাজকে যুক্তরাষ্ট্র সরাসরি চ্যালেঞ্জ জানাবে কি না, তা এখন বড় পরীক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার থেকে ইরানের ওপর এই নৌ-অবরোধের ঘোষণা দেওয়ার পর থেকেই বিশ্বব্যাপী শিপিং কমিউনিটি এবং জ্বালানি ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। অবরোধের সুনির্দিষ্ট নীতিমালা বা ‘ফাইন প্রিন্ট’ বুঝতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা।

ব্লুমবার্গের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলে তারা জানায় যে, অবরোধের বিস্তারিত নিয়মগুলো পরিষ্কার না হওয়া পর্যন্ত তারা আপাতত তাদের জাহাজ চলাচলের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। মূলত ইরানের তেল বিক্রির সক্ষমতা সীমিত করতেই যুক্তরাষ্ট্র এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

বর্তমানে হরমুজ প্রণালির এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে চীনের মতো শক্তিশালী দেশের জাহাজ যখন মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে যাতায়াত করছে, তখন ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ কী হবে সেদিকেই তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল।

যদি যুক্তরাষ্ট্র এই জাহাজটিকে আটকাতে যায়, তবে তা বেইজিংয়ের সাথে নতুন করে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। অন্যদিকে একে ছেড়ে দিলে ট্রাম্পের ঘোষিত অবরোধের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে। সার্বিকভাবে হরমুজ প্রণালি এখন এক চরম স্নায়ুযুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X