সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এবার হরমুজ প্রণালি ‘অবরোধ’ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, মার্কিন নৌবাহিনী অবিলম্বে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করার প্রক্রিয়া শুরু করবে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

বিশ্বের মোট তেল সরবরাহের ২০ শতাংশই এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের ময়দানে ইরানের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি কেড়ে নিতেই ট্রাম্প এই কৌশলগত পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

নিজের পোস্টে ট্রাম্প লিখেছেন, অবিলম্বে কার্যকর হওয়া এই প্রক্রিয়ায় বিশ্বের সেরা নৌবাহিনী, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টাকারী যেকোনও জাহাজ অবরোধ করা শুরু করবে।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, তিনি নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন আন্তর্জাতিক জলসীমায় এমন প্রতিটি জাহাজকে খুঁজে বের করা হয় এবং বাধা দেওয়া হয়, যারা ইরানকে মাশুল দিয়েছে।

ট্রাম্পের হুঁশিয়ারি, যারা ইরানকে অবৈধভাবে টোল দেবে, গভীর সমুদ্রে তাদের নিরাপদ চলাচলের কোনও নিশ্চয়তা থাকবে না।

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার নেপথ্যে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকেই মূল কারণ হিসেবে দায়ী করেছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শেষ করতে পুরোপুরি প্রস্তুত।

ট্রাম্প তার পোস্টে আরও লিখেছেন, সঠিক সময়ে আমরা পুরোপুরি প্রস্তুত থাকবো। আমাদের সামরিক বাহিনী ইরানের যা কিছু অবশিষ্ট আছে, তা শেষ করে দেবে!

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X