সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
চীনকে ট্রাম্পের হুমকি:

ইরানকে অস্ত্র দিলে বেইজিংকে “গুরুতর পরিণতি” ভোগ করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০২:৩১ পিএম
চীনকে ট্রাম্পের হুমকি:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি চীন ইরানকে অস্ত্র সরবরাহ করে, তবে এর জন্য বেইজিংকে “গুরুতর পরিণতি” ভোগ করতে হবে।

ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগ করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে—এ তথ্য সত্য প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নেবে এবং চীন বড় ধরনের সমস্যার মুখে পড়বে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তিনটি ভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। এই সম্ভাব্য পদক্ষেপকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তার কৌশলগত সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর সহায়তায় দেশটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য সামরিক সরঞ্জাম পুনরায় সক্রিয় বা মজুদ বাড়াতে পারে।

এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে। আগামী মাসের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্পের চীন সফরের পরিকল্পনাও রয়েছে, যা পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X