সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লেবাননে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৪:১০ পিএম
লেবাননে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

ইসরায়েল ও লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে নতুন করে রাতভর হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও ভয়াবহ উত্তেজনায় পৌঁছেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এই হামলাগুলোকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ সামরিক অভিযান হিসেবে দেখা হচ্ছে।

ইসরায়েল জানিয়েছে, তারা রাতভর লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এই অভিযান তাদের নিরাপত্তা রক্ষার অংশ।

অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের একাধিক স্থানে রকেট নিক্ষেপ করেছে। শুক্রবার সকালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের একটি ঘাঁটিতে হামলার কথাও তারা দাবি করেছে। পাশাপাশি নাবাতিয়াহর আল-খিয়াম শহরের কাছে ইসরায়েলি অবস্থানেও রকেট হামলার দাবি করা হয়েছে, যদিও ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে তেল আবিবে তোলা ছবিতে দেখা গেছে, লেবানন থেকে হামলার সতর্কবার্তা পাওয়ার পর বাসিন্দারা দ্রুত আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছেন। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, হামলার সতর্কবার্তার পর কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় কয়েকজন মানুষ আহত হয়েছেন।

এদিকে এই সপ্তাহান্তে পাকিস্তানে শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে। তার আগেই ইরান যুদ্ধবিরতির ভঙ্গুর চুক্তি নিয়ে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে এ নিয়ে লেবাননের বিতর্কিত অবস্থান পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X