সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যুদ্ধে জিতলো কে, যুক্তরাষ্ট্র নাকি ইরান?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম
যুদ্ধে জিতলো কে, যুক্তরাষ্ট্র নাকি ইরান?

এক মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসানে অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে নেওয়া এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো—উভয় দেশই এই চুক্তিকে নিজেদের বিজয় হিসেবে দাবি করছে।

ইরানই মূলত উত্তেজনা কমাতে অস্থায়ী যুদ্ধবিরতির উদ্যোগ নেয়। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দুই সপ্তাহের জন্য এই চুক্তি অনুমোদন করেছে।

এই সিদ্ধান্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সম্মতিতে গৃহীত হয়েছে বলে জানা গেছে। রাষ্ট্রীয় বার্তাসংস্থা মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে ইরান এই যুদ্ধবিরতিকে “ইরানের বিজয়” হিসেবে উল্লেখ করেছে।

তবে পরিষদ স্পষ্ট করে জানিয়েছে, এটি যুদ্ধের সমাপ্তি নয়; বরং স্থায়ী শান্তির পথে একটি প্রাথমিক ধাপ মাত্র।

এই গুরুত্বপূর্ণ চুক্তি বাস্তবায়নে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই অস্থায়ী বোঝাপড়া গড়ে ওঠে।

ইরান তাদের বিবৃতিতে পাকিস্তানের এই ভূমিকার প্রশংসা করেছে।

চুক্তি অনুযায়ী, স্থায়ী যুদ্ধবিরতি ও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। আগামী শুক্রবার (১০ এপ্রিল) থেকে এই আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

উভয় পক্ষের প্রতিনিধিরা সেখানে বসে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার উপায় খুঁজবেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই যুদ্ধবিরতির মাধ্যমে যুক্তরাষ্ট্রই বিজয়ী হয়েছে।

মঙ্গলবার ইরানের যুদ্ধবিরতি সম্মতির পর এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এটা আমাদের সম্পূর্ণ এবং সর্বাত্মক বিজয়—একদম শতভাগ।”

এর আগে তিনি ইরানকে একটি ১৫ দফা শান্তি প্রস্তাব পাঠান, যা প্রত্যাখ্যাত হওয়ার পর সংশোধিত ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়। অবশেষে ইরান দুই সপ্তাহের চুক্তিতে সম্মত হয়।

যুদ্ধবিরতির আগে ইরানকে কঠোর হুমকি দেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, সমঝোতা না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হবে।

তবে সাম্প্রতিক পরিস্থিতিতে তিনি কিছুটা কূটনৈতিক অবস্থানে ফিরে এসে ধৈর্য ধরার আহ্বান জানান।

হোয়াইট হাউসও এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের বিজয় হিসেবে উল্লেখ করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বলেন, সামরিক সফলতা কূটনৈতিক সুবিধা এনে দিয়েছে এবং দীর্ঘমেয়াদি শান্তির পথ খুলেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আচমকা হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দুই দেশের যৌথ হামলার জবাবে ইরানও পাল্টা হামলা চালায়।

দেশটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। তারপর থেকে টানা যুদ্ধ চলছে।

আগামী ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাওয়া শান্তি আলোচনার ভিত্তি হিসেবে ইরান যে ১০ দফা প্রস্তাব দিয়েছে, তার বিস্তারিত সামনে এসেছে।

এই প্রস্তাবগুলোতে ইরান কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়, বরং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক উপস্থিতি সম্পূর্ণ বন্ধের দাবি জানিয়েছে।

এ যুদ্ধবিরতির ফলে কারা বিজয়ী হয়েছে- তা নিয়ে ধন্দে আছে গোটা বিশ্ববাসী, তবে এটা নি:সন্দেহে বলা যায়- এতে মানবতার বিজয় হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X