সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইরানীরা ক্ষুব্ধ : কেন হঠাৎ যুদ্ধবিরতি?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০১:১৪ পিএম
ইরানীরা ক্ষুব্ধ : কেন হঠাৎ যুদ্ধবিরতি?

দুই সপ্তাহের জন্য থামছে লড়াই। কিন্তু এতে শান্তি নয়, বরং নতুন প্রশ্নের জন্ম হয়েছে ইরানের রাজধানী তেহরানে। রাস্তায় সাধারণ মানুষের মুখে একটাই প্রশ্ন—‘কেন হঠাৎ এই যুদ্ধবিরতি?’

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে আল্টিমেটামের মাত্র দুই ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। অথচ এর আগে তিনি সতর্ক করেছিলেন—চুক্তি না হলে ‘সম্পূর্ণ ধ্বংস’ হতে পারে ইরান।

এই আকস্মিক সিদ্ধান্তে শুধু আন্তর্জাতিক মহলই নয়, হতবাক তেহরানের সাধারণ মানুষও।

যুদ্ধবিরতির ঘোষণার পরপরই তেহরানের বিভিন্ন সড়কে নেমে আসেন শত শত মানুষ। গাড়িতে জাতীয় পতাকা উড়িয়ে, স্লোগান দিতে দিতে তারা জানান নিজেদের ক্ষোভ ও হতাশা।

এক নারী সরাসরি বলেন, “আমরা দুবার আলোচনায় বসেছি, আর তারা হামলা চালিয়েছে। এই যুদ্ধবিরতিও হয়তো নিজেদের শক্তি ফিরে পাওয়ার কৌশল।”

আরেক ইরানি নারীর কণ্ঠে তিক্ততা আরো স্পষ্ট: ‘আমেরিকার স্বভাব কি বদলায়? বুঝতে পারছি না, কেন তারা হামলা বন্ধে রাজি হলো। সব সময়ের মতোই ইসরায়েলের জন্য সময় কিনতে চাইছে তারা...’

এমন সময় পাশের আরেক মহিলা চিৎকার করে ওঠেন–‘আমাদের নেতা শহীদ হয়েছেন।’

‘হরমুজ প্রণালি’ খুলে দেওয়ার খবরেও হতাশ ইরানিরা।

তেহরানের এনঘেলাব চত্বরে জড়ো হয়েছেন শত শত মানুষ। পতাকা হাতে সড়কে ভিড়। এক গাড়ির মহিলা সরাসরি প্রশ্ন তোলেন: “আমরা কেন যুদ্ধবিরতি করব? এখানে লেখা ছিল, ‘হরমুজ প্রণালি বন্ধ থাকবে।’ এখন সেটা আবার খুলে গেছে।”

আরেক নারীর দাবি, নতুন নেতৃত্ব এখনো যুদ্ধবিরতি মেনে নেননি: “নতুন সুপ্রিম লিডার নিজে যদি এসে বলেন ‘হ্যাঁ’, তবে আমরা মেনে নেব। কিন্তু তিনি বলেননি। ওঁর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।”

কার জয়? কার পরাজয়?

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ এই চুক্তিকে নিজেদের জয় হিসেবে দাবি করেছে। তাদের বক্তব্য, ট্রাম্প ইরানের শর্তেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন।

কিন্তু হোয়াইট হাউসের মুখপাত্র কারোলিন লিভিট একেবারে উল্টো কথা বলেছেন: “সত্য হলো, প্রেসিডেন্ট ট্রাম্প ও আমাদের শক্তিশালী সামরিক বাহিনী ইরানকে হরমুজ প্রণালি খুলতে বাধ্য করেছে। এবং আলোচনা চলবে।”

সবশেষে তেহরানের গাড়ি চলছে। পতাকা উড়ছে। কিন্তু মুখে কোনো উল্লাস নেই। বরং আছে সন্দেহ, ক্ষোভ আর একটাই প্রশ্ন–‘কেন হঠাৎ যুদ্ধবিরতি?’

সূত্র : রয়টার্স

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X