সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
টাইমসের রিপোর্ট

অচেতন অবস্থায় পড়ে আছেন মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৫ পিএম
মোজতবা খামেনি

ইরানে গত ২৮ ফেব্রুয়ারি এক আকস্মিক হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই যৌথ হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর সামনে আসে। সেই সময় প্রাণে বেঁচে যান তাঁর ছেলে মোজতবা খামেনি, যিনি পরবর্তীতে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব গ্রহণ করেন বলে দাবি করা হয়।

তবে এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রশ্ন ও গুঞ্জনের সৃষ্টি হয়।

প্রভাবশালী গণমাধ্যম টাইমস–এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েল ও মার্কিন হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে অচেতন অবস্থায় আছেন মোজতবা খামেনি। তিনি ইরানের কোম শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, কূটনৈতিক একটি মেমোর ভিত্তিতে জানা গেছে—৫৬ বছর বয়সী এই নেতা বর্তমানে সংজ্ঞাহীন অবস্থায় আছেন এবং তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবারের মতো মোজতবা খামেনির অবস্থান প্রকাশ করা হলো।

কূটনৈতিক ওই নথিতে বলা হয়েছে, মোজতবা খামেনি কোম-এ গুরুতর শারীরিক অবস্থায় চিকিৎসাধীন আছেন। তিনি ইরান সরকারের কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না।

ধারণা করা হচ্ছে, মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি করা এই নথি উপসাগরীয় মিত্রদের সঙ্গে শেয়ার করা হয়েছে।

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ মঙ্গলবার (৭ এপ্রিল) পর্যন্ত টানা ৩৯ দিনে পৌঁছেছে। এতে ইরানে বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন মিডিয়ার খবরে প্রকাশ পেয়েছে। তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X