সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
হরমুজ প্রণালি খুলে দিতে হুমকি

ট্রাম্পের হুমকিকে ‘যুদ্ধাপরাধে উসকানি’ হিসেবে দেখছে ইরান

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩০ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : ইন্টারনেট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবারের মধ্যে ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় ‘ভয়াবহ পরিণতির’ মুখোমুখি হতে হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। খবর আল জাজিরার। এদিকে, হরমুজ প্রণালি পুনরায় খুলে না দিলে সবকিছু গুঁড়িয়ে দেওয়ার এ হুমকিকে ‘যুদ্ধাপরাধে উসকানি’ হিসেবে আখ্যায়িত করেছে ইরান।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালাবে। এদিকে ইরান বলছে, তাদের অবকাঠামোর ওপর যেকোনো হামলার ‘যথাযথ’ জবাব দেওয়া হবে।

দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যকে ‘যুদ্ধাপরাধে উসকানি’ বলে নিন্দা করেছেন। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হাইফা শহরের একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। এতে চারজন আহত এবং আরও চারজন নিখোঁজ হয়েছেন।

উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের হামলা অব্যাহত রয়েছে। কুয়েতে বিদ্যুৎ, পানি পরিশোধন ও তেলকেন্দ্রে হামলা চালানো হয়েছে এবং বাহরাইনে একটি তেল স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে, হরমুজ প্রণালি পুনরায় খুলে না দিলে মঙ্গলবার ইরানের সবকিছু গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ হুমকিকে ‘যুদ্ধাপরাধে উসকানি’ হিসেবে আখ্যায়িত করেছে ইরান।

রোববার (৫ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়ে বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে না দিলে দেশটি নরকের মধ্যে বসবাস করবে।

এরপর ট্রাম্পের এ মন্তব্যের নিন্দা করে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা একে ‘বিপজ্জনক খেলা’ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, ট্রাম্পের এ মন্তব্য বেসামরিক মানুষের ক্ষতি করবে এবং ‘যুদ্ধাপরাধে উসকানি’ হিসেবে বিবেচিত।

ইরান দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০ যুদ্ধবিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করেছে। এটি এমন সময় বলা হয়, যখন ট্রাম্প নিশ্চিত করেন যে ইরানে একটি এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক মার্কিন কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X