সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ট্রাম্পের মৃত্যুর পর কে হবেন প্রেসিডেন্ট?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩০ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী জুন মাসে তার বয়স ৮০ বছরে পৌঁছাবে। বয়সের ভার সত্ত্বেও তাকে সক্রিয় ও প্রাণবন্ত দেখা গেলেও, স্বাভাবিকভাবেই তার স্বাস্থ্য ও ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠছে।

মিররের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, দায়িত্বে থাকা অবস্থায় কোনো প্রেসিডেন্টের মৃত্যু হলে সঙ্গে সঙ্গে ক্ষমতা হস্তান্তর করা হয় ভাইস প্রেসিডেন্টের কাছে। এ ক্ষেত্রে— কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় না, কোনো ধরনের বিলম্ব হয় না। ভাইস প্রেসিডেন্ট সরাসরি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বর্তমান পরিস্থিতিতে যদি ট্রাম্প দায়িত্ব পালনকালীন মৃত্যুবরণ করেন, তাহলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং ট্রাম্পের বাকি মেয়াদ পূর্ণ করবেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন পরিস্থিতি আটবার হয়েছে। এর মধ্যে চারবার দেশটির প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং চারবার স্বাভাবিক মৃত্যু হয়েছিল।

সর্বশেষ ১৯৬৩ সালে প্রেসিডেন্ট থাকাকালীন ডালাসে আততায়ীর গুলিতে নিহত হন জন এফ কেনেডি। তখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লিন্ডন জনসন।

বর্তমানে ইরানে যুদ্ধ শুরুর কারণে একপ্রকার চাপের মধ্যে আছেন ট্রাম্প। টানা ৩৭ দিন ধরে যুদ্ধ চললেও এখন পর্যন্ত ট্রাম্প তার লক্ষ্য পূরণ করতে পারেননি। তাই যুদ্ধ বন্ধের কোনো যুথসই পথও খুঁজে পাচ্ছেন না যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক এই প্রেসিডেন্ট।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X