সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ট্রাম্পের আল্টিমেটাম ‘অসহায় ও দিশাহারা’ : ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১১:৩০ এএম
ট্রাম্পের আল্টিমেটাম ‘অসহায় ও দিশাহারা’ : ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামকে ‘অসহায় ও দিশাহারা’ হিসেবে আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, হুমকি বা চাপ প্রয়োগ করে তাদের অবস্থান পরিবর্তন করানো সম্ভব নয়।

ইরানে সংঘাত শুরুর পর গত ৩ মার্চ থেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। ফলে আন্তর্জাতিক নৌযান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে—বিশেষ করে তেল ও গ্যাসের দামে দ্রুত ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত এই প্রণালি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ইরানকে প্রণালি খুলে দেওয়া বা সমঝোতায় পৌঁছাতে ১০ দিনের সময়সীমা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময়সীমা শেষ হওয়ার মাত্র ৪৮ ঘণ্টা আগে তিনি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন করে কঠোর হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে অথবা হরমুজ প্রণালি খুলে না দিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর পাল্টা জবাব দেয় ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দফতর খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে এই আল্টিমেটাম প্রত্যাখ্যান করে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই বিবৃতিতে জেনারেল আলি আবদুল্লাহিল আলিয়াবাদি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই হুমকি অসহায়, দিশাহারা, ভারসাম্যহীন এবং বিবেচনাহীন আচরণের বহিঃপ্রকাশ।’

অন্যদিকে ইরানের বিরুদ্ধে আরো বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার তিনি বলেন, পরিস্থিতি আরও কঠোর হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X