সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
আইআরজিসি

সৌদি মার্কিন দূতাবাসে ইরান নয়, হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ এএম
সৌদি মার্কিন দূতাবাসে ইরান নয়, হামলা চালিয়েছে ইসরায়েল

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, শুক্রবার ঘটে যাওয়া ওই হামলার পেছনে ইরান নয়, বরং ইসরায়েল দায়ী—এমন দাবি করেছে তেহরান। তাদের মতে, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, সৌদি আরব মার্কিন দূতাবাসে যে পরিমাণ ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে, প্রকৃতপক্ষে ক্ষতি আরও অনেক বেশি।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় দূতাবাসে সীমিত আগুন ও সামান্য ক্ষতির কথা বললেও সেই আগুন কয়েক ঘণ্টা ধরে জ্বলেছে এবং দূতাবাসের ভেতরে ব্যাপক ক্ষতি করেছে।

তবে আইআরজিসি ওই প্রতিবেদনের নিন্দা জানিয়ে দাবি করেছে, এই হামলার সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর ‘কোনো সম্পর্কই নেই’ এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ কৌশল বিবেচনায় এটি ‘নিশ্চিতভাবেই জায়নবাদীদের কাজ’।

বিবৃতিতে ‘জায়নবাদী শাসনের ষড়যন্ত্র’ সম্পর্কে প্রতিবেশী মুসলিম দেশগুলোকে সতর্ক থাকারও আহ্বান জানায় আইআরজিসি।

এতে আরও বলা হয়, ‘এই মুহূর্তে প্রতিবেশী দেশগুলোর জন্য সবচেয়ে প্রয়োজনীয় হলো যুক্তরাষ্ট্র-জায়নবাদী শক্তির অস্থিতিশীলতা সৃষ্টির ও অঞ্চল ধ্বংসের ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যের বিরুদ্ধে সতর্ক থাকা।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X