সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সিএনএনের প্রতিবেদন

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্পের দাবি মিথ্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পিএম
ইরানের সামরিক সক্ষমতা

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের টানা হামলা ৩৫তম দিনে গড়িয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে, ইরানের সামরিক শক্তি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তবে ট্রাম্পের এসব দাবিকে একপ্রকার 'মিথ্যা' প্রমাণ করে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে সিএনএন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক সক্ষমতা এখনো উল্লেখযোগ্যভাবে অক্ষত রয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ইরানের প্রায় অর্ধেক মিসাইল উৎক্ষেপণ ব্যবস্থা এখনও কার্যকর রয়েছে। এছাড়া দেশটির অস্ত্রভাণ্ডারে হাজার হাজার একমুখী আক্রমণকারী ড্রোন মজুত রয়েছে, যা তাদের মোট ড্রোন সক্ষমতার প্রায় ৫০ শতাংশ।

মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র সিএনএন-কে এসব তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট দুইটি সূত্র জানায়, সাম্প্রতিক দিনগুলোতে সংগৃহীত এই তথ্য আরও ইঙ্গিত করে যে, ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত বিপুলসংখ্যক ক্রুজ ক্ষেপণাস্ত্র এখনও অক্ষত রয়েছে।

যুক্তরাষ্ট্র তাদের বিমান হামলায় ইরানের উপকূলীয় সামরিক স্থাপনাগুলোকে প্রধান লক্ষ্যবস্তু করেনি। এই প্রেক্ষাপটে, এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা হিসেবে কাজ করছে। এটি ইরানকে হরমুজ প্রণালিতে নৌ চলাচলে হুমকির মুখে রাখার সুযোগ দিয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার পাশাপাশি ইরানের কাছে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র এখনও মজুত রয়েছে।

এদিকে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, দেশটির অস্ত্র উৎপাদন কেন্দ্র ও রকেট উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং এসবের খুব অল্প অংশই এখন কার্যকর রয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানে ১২ হাজার ৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ইরানের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিয়েছে।

পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের শীর্ষ পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদেরও হত্যা করা হয়েছে—যাদের মধ্যে রয়েছেন সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারজানি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X