সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইসরায়েলি হামলায় ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আহত, স্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫০ এএম
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি

ইসরায়েলের বিমান হামলায় ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব কামাল খারাজি গুরুতর আহত হয়েছেন বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। একই হামলায় তার স্ত্রী নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৮১ বছর বয়সি কামাল খারাজি বুধবার সংঘটিত ওই বিমান হামলায় আহত হন। তবে হামলাটি সরাসরি তাকে লক্ষ্য করে চালানো হয়েছিল, নাকি আশপাশের কোনো স্থাপনায় আঘাত হানার সময় তিনি ক্ষতিগ্রস্ত হন—তা এখনো স্পষ্ট নয়।

কামাল খারাজি ইরানের সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে তিনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০২২ সালে আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে খারাজি বলেছিলেন, ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে, তবে তা তৈরির কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার ওই বক্তব্য আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছিল।

বর্তমান সংঘাত শুরুর পর সিএনএনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘কূটনীতির আর কোনো সুযোগ দেখছি না। কারণ ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি রক্ষা করেননি। আমরা দুই দফা আলোচনায় অংশ নেওয়ার সময়ই হামলার মুখে পড়েছি।’

সাম্প্রতিক এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X