সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘হরমুজ প্রণালি খোলা থাকবে, তবে যুক্তরাষ্ট্রের জন্য নয়’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০২:১৫ এএম
হরমুজ প্রণালি

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান এব্রাহিম আজিজি যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে কঠোর বার্তা দিয়েছেন। তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে উদ্দেশ করে বলেন, হরমুজ প্রণালি খোলা থাকবে, তবে তা সবার জন্য নয়।

আজিজির ভাষায়, হরমুজ প্রণালি অবশ্যই খুলবে, কিন্তু আপনাদের জন্য নয়; এটি শুধুমাত্র তাদের জন্য উন্মুক্ত থাকবে, যারা ইরানের নতুন নিয়ম মেনে চলবে। এই বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

আজিজি আরও বলেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে যে দীর্ঘ ৪৭ বছরের ‘আতিথেয়তা’ চলছিল, তা এখন স্থায়ীভাবে শেষ হয়ে গেছে। তার এই মন্তব্য ইঙ্গিত করে যে, আন্তর্জাতিক সামুদ্রিক চলাচলে ইরান আরও কঠোর নীতি গ্রহণ করতে যাচ্ছে।

তিনি দাবি করেন, ট্রাম্প তার ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য পূরণ করতে না পারলেও, আঞ্চলিক সামুদ্রিক ব্যবস্থায় পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। এই পরিবর্তন এখন পুরো অঞ্চলের বাণিজ্যিক ও কৌশলগত ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।

এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কমিটি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের একটি পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।

অন্যদিকে ট্রাম্প বলেছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র অভিযান শেষ করবে যখন আমরা নিশ্চিত হবো যে, ইরান আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

মঙ্গলবার ওভাল অফিসে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প আরও বলেন, ইরান চুক্তি করতে মরিয়া হয়ে আছে। তবে তা হোক বা না হোক, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই অভিযান শেষ হবে বলে আশা করছি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X