সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কাতার উপকূলে তেলবাহী ট্যাংকারে ইরানের মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৬:২০ পিএম
কাতার উপকূলে তেলবাহী ট্যাংকারে ইরানের মিসাইল হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে কাতারের উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে মিসাইল হামলা চালিয়েছে ইরান। বুধবার (১ এপ্রিল) সকালে এই হামলার ঘটনা ঘটে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান থেকে ছোড়া তিনটি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে দুটি সফলভাবে প্রতিহত করা হয়। তবে একটি মিসাইল লক্ষ্যভ্রষ্ট না হয়ে একটি তেলবাহী ট্যাংকারে আঘাত হানে।

হামলার শিকার হওয়ার ট্যাংকারটি সরকারি প্রতিষ্ঠান কাতার এনার্জির কাছে লিজ দেওয়া ছিল।

হামলার সময় এতে ২১ জন ক্রু ছিলেন। যাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

কাতার এনার্জি পরবর্তীতে এক বিবৃতিতে জানায়, তাদের অ্যাকুয়া-১ অপরিশোধিত তেল ট্যাংকারটি আজ সকালে ‘কাতারের উত্তরাঞ্চলীয় জলসীমায়’ মিসাইল হামলার শিকার হয়। কিন্তু এতে ট্যাংকারের কোনো ক্রু আহত হননি এবং পরিবেশেও এর কোনো প্রভাব— অর্থাৎ জাহাজ থেকে তেল সমুদ্রে ছড়িয়ে পড়েনি।

ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত হানল ইরানের মিসাইল

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্লাস্টার মিসাইল ছুড়েছে। যা সরাসরি ইসরায়েলের মধ্যাঞ্চল ও বাণিজ্যিক রাজধানী তেলআবিবে আঘাত হেনেছে।

বুধবার (১ এপ্রিল) ছোড়া এ মিসাইলের বোমা সরাসরি বেনি ব্রাকের একটি বাড়িতে আছড়ে পড়ে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

হিব্রু ভাষার সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, ইরান থেকে মিসাইল ছোড়ার পর মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া মিসাইল কয়েক জায়গায় আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে।

এরপর সেখানে ছুটে যান উদ্ধারকারীরা। পরবর্তীতে জানা যায়, সর্বশেষ মিসাইল হামলায় ১৪ জন আহত হয়েছেন। এরমধ্যে এক বালিকা গুরুতর আহত হয়েছে। এছাড়া আরও দুজনের অবস্থাও খারাপ। আর ১১ জন সামান্য আহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X