মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ক্রিমিয়ায় রুশ বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ২৯ জনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০১:২৫ পিএম
ক্রিমিয়ায় রুশ বিমান বিধ্বস্ত  ¦ ছবি:  এশিয়ানেট নিউজএবল

অধিকৃত উপদ্বীপ ক্রিমিয়ায় একটি রুশ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) ভোরে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ২৩ যাত্রী এবং ছয় ক্রু সদস্য ছিলেন। তবে বিমানটিতে মোট কত আরোহী ছিলেন, তা জানা যায়নি। কাউকে জীবিতও উদ্ধারের খবর জানাতে পারেনি মন্ত্রণালয়।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি একটি খাড়া পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাটি ঘটেছে কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়ায়। কৌশলগত এই দ্বীপটি ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয় রাশিয়া।

এদিকে সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারিগরি ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। যদিও এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

X