সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১১:৪০ এএম
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের হামলা

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যার ফলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বুধবার (১ এপ্রিল) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও সিএনএন এ খবর প্রকাশ করেছে।

কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানায়, বিমানবন্দরের জ্বালানি ট্যাংক লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবাদানকারী দল কাজ করছে।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি জানান, ইরান এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো এই ড্রোন হামলা চালিয়েছে। তিনি এটিকে “নির্লজ্জ হামলা” হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছেন। অবকাঠামোগত ক্ষতি হলেও কোনো ব্যক্তি আহত হননি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। এরপর থেকে টানা ৩৩ দিন ধরে এই যুদ্ধ চলছে। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলে হামলার পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

তবে বর্তমানে মধ্যপ্রাচ্যে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিমানবন্দর, জ্বালানি স্থাপনাতেও হামলা চালাচ্ছে ইরানি বাহিনী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X