সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইরানে মার্কিন স্থল অভিযানে ইসরাইল অংশ নেবে না

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১১:১৮ এএম
ইরানে মার্কিন স্থল অভিযানে ইসরাইল অংশ নেবে না

ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানে ইসরাইল সরাসরি অংশ নেবে না—এমন তথ্য প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। এই অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে এবং আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ইসরাইলের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল চ্যানেল ১২'র এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান পরিচালনা করে, তাহলে ইসরাইলি সেনাবাহিনী সেই অভিযানে স্থল পর্যায়ে অংশগ্রহণ করবে না। এর মাধ্যমে পরিষ্কার হয়েছে যে, এ ধরনের সামরিক পদক্ষেপের সম্পূর্ণ দায়িত্ব ওয়াশিংটনের ওপরই ছেড়ে দিতে চায় তেল আবিব।

এই প্রতিবেদনটি এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনেই নতুন করে সমালোচনা চলছে। পেন্টাগন সীমিত অভিযানসহ বিভিন্ন বিকল্পের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে, যদিও হোয়াইট হাউস প্রকাশ্যে নিশ্চিত করেনি যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কোনো পদক্ষেপে অনুমোদন দিয়েছেন।

যেকোনো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরান প্রকাশ্য হুমকি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন যে, মার্কিন সেনারা দেশে প্রবেশ করলে ভয়াবহ প্রতিরোধের মুখোমুখি হতে হবে।

সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, স্থল অভিযান ভিয়েতনাম যুদ্ধের মতো একটি কৌশলগত ভুল হবে।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট পেপ বলেছেন, ভিয়েতনাম স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে, কখন আকাশযুদ্ধ স্থলযুদ্ধে পরিণত হয়।

তিনি সতর্ক করে বলেন, ইরান যুদ্ধেও এখন একই ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং আগামী ১০ দিনই নির্ধারণ করবে এরপর কী ঘটবে।

চ্যানেল ১২-এর প্রতিবেদনটি নিয়ে যুক্তরাষ্ট্রে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অনুযারীদের যুক্তি, ওয়াশিংটনকে একটি ব্যয়বহুল স্থলযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, অথচ ইসরাইল ইরানের অভ্যন্তরে যুদ্ধ করার জন্য নিজেদের সেনা পাঠাতে চাইছে না।

সূত্র: মিডল ইস্ট মনিটর

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X