সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নতুন আরেক দেশকে টার্গেট করলেন ট্রাম্প

কাগজ সংবাদ
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০১:০৮ পিএম
ট্রাম্প । ছবি- ফাইল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ইতিমধ্যে ‘শাসন পরিবর্তন’ হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘বড় ধরনের আঘাত’ হেনেছে। শুক্রবার সন্ধ্যায় মিয়ামিতে একটি অর্থনৈতিক বিনিয়োগ সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেছেন।

ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বাহিনী ‘ইরানের পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে’ এবং ইরানের ‘আর কোনো বিমানবাহিনী বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই।’ তিনি আরও বলেছেন, ‘আমরা সর্বোচ্চ নেতাকে হত্যা করেছি এবং মনে হচ্ছে তার ছেলে গুরুতর আহত হয়েছেন।’

ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের ৩ হাজার ৪৫০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং আরও ৩ হাজার ৪৫০টি লক্ষ্যবস্তু বাকি রয়েছে। ইরান সম্পর্কে পরবর্তী কী করা হবে তা তিনি পরে সিদ্ধান্ত নেবেন বলে জানান। ইরানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে আখ্যা দিয়ে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো ‘শীঘ্রই ইরানের সন্ত্রাস ও চাপ থেকে মুক্ত হবে।’

সৌদি আরব, কাতার, আমিরাত ও কুয়েতে ইরানের হামলাকে 'অপ্রত্যাশিত' বলে উল্লেখ করে ট্রাম্প তেহরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

কিউবার বিষয়েও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তার প্রশাসন কিউবার নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করলেও তিনি বলেছেন, ‘আমি এই মহান সামরিক বাহিনীকে তৈরি করেছি। আমি বলেছিলাম এটা ব্যবহার করতে হবে না, কিন্তু কখনো কখনো ব্যবহার করতে হয়। আর কিউবা হবে পরের লক্ষ্য।’

ন্যাটো দেশগুলো হরমুজ প্রণালীর নিরাপত্তায় সামরিক সহায়তা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ওয়াশিংটন ‘তাদের (ন্যাটোভুক্ত দেশ) প্রতিরক্ষায় কোটি কোটি ডলার ব্যয় করে’, কিন্তু তাদের আচরণের ভিত্তিতে তিনি মনে করেন না যে সেটা করা বাধ্যতামূলক। সামরিক সহায়তার অনুরোধ এলে যুক্তরাষ্ট্র সাড়া নাও দিতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X