সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হরমুজ প্রণালি পার হতে দিতে হবে টোল

আইন করছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৪:২০ পিএম
হরমুজ প্রণালি পার হতে দিতে হবে টোল

ইরানের পার্লামেন্ট সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যেখানে হরমুজ প্রণালিতে চলাচলকারী সব বিদেশি জাহাজকে টোল দিতে হবে। এই প্রস্তাবিত আইন প্রণয়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, পার্লামেন্টের একজন আইনপ্রণেতা বলেছেন, এই নতুন আইন হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণ এবং তদারকিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে। পাশাপাশি, যারা এই আন্তর্জাতিক জলপথ ব্যবহার করতে চায়, তাদের থেকে টোল আদায় করা হবে।

হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রতিদিন বিশ্বব্যাপী তেলের এক পঞ্চমাংশ পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার পর ইরান হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে, যা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে ব্যাঘাত সৃষ্টি করছে এবং তেলের দাম বাড়াচ্ছে।

ইরান অবশ্য বলেছে যে এই অবরোধ শুধু ‘শত্রুভাবাপন্ন’ যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের ওপর প্রযোজ্য হবে। ‘অশত্রু’ কিংবা ‘মিত্রভাবাপন্ন’ দেশগুলোর জাহাজকে হরমুজ প্রণালি ব্যবহারে কোনো বাধা দেওয়া হবে না।

তবে গত ২৪ মার্চ জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংক্রান্ত বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সদস্যরাষ্ট্রগুলোকে দেওয়া এক চিঠিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে হয়েছে, ‘অশত্রু’ কিংবা মিত্রভাবাপন্ন যেসব দেশ বাণিজ্যিক প্রয়োজনে হরমুজ প্রণালি ব্যবহার করতে চায়, সেসব দেশের জাহাজকে অবশ্যই হরমুজে প্রবেশের আগে ইরানের সামুদ্রিক জাহাজ চলাচল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

সূত্র : দ্য স্ট্রেইট টাইমস

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X