সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ট্রাম্পের প্রতিশ্রুতির পরই ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৬:৪০ পিএম
ট্রাম্পের প্রতিশ্রুতির পরই ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিদ্যুৎকেন্দ্রে পাঁচ দিনের জন্য হামলা বন্ধ রাখার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে হামলার অভিযোগ উঠেছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইসফাহান ও খোরমশহর অঞ্চলে বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। খবর আল-জাজিরার।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসফাহান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ গ্যাস উৎপাদন সংস্থায় হামলা চালানো হয়েছে। এতে সংস্থাটির বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুধু শিল্প স্থাপনাই নয়, আশপাশের বসতিপূর্ণ এলাকাও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় খোরমশহরের বিদ্যুৎকেন্দ্রের ওপর সরাসরি প্রভাব পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ইরাক ও কুয়েত সীমান্তের কাছে অবস্থিত খোরমশহর শহরটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে হামলার ঘটনা ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণাকে প্রশ্নের মুখে ফেলেছে বলে বিশ্লেষকদের মত।

ফার্স নিউজে দাবি করা হয়েছে, মঙ্গলবার ভোরে ইরানের দু’টি বিদ্যুৎকেন্দ্রে বোমাবর্ষণ করা হয়েছে।

ইরানের এই দাবি নিয়ে অবশ্য মুখ খোলেনি আমেরিকা বা ইসরায়েল। দুই দেশের কেউই এই হামলার দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, সোমবার মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। ফলপ্রসূ আলোচনা শুরু হয়েছে।

তার পরই ট্রাম্প ঘোষণা করেন, আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলা বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকা।

এর আগে গত শনিবার হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলা চালানোর হুমকি দেন ট্রাম্প। ৪৮ ঘণ্টা সময়ও বেঁধে দেন। সোমবার সেই সময়সীমা শেষ হয়।

তার পরই ট্রাম্প ঘোষণা করেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে। আপাতত পাঁচ দিন হামলা বন্ধ রাখা হবে বিদ্যুৎকেন্দ্রগুলিতে।

তবে ট্রাম্পের এই দাবির পরই ইরানের সংবাদমাধ্যমগুলিতে পাল্টা দাবি করা হয়, আমেরিকার সঙ্গে কোনও আলোচনাই হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X