মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবে!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১১:৪৯ এএম
যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবে!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুব শিগগিরই পুনরায় চালু হতে পারে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, এই প্রণালি যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে নিয়ন্ত্রণ করতে পারে।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা ইতিবাচক দিকে এগোলে হরমুজ প্রণালি আবারও উন্মুক্ত হবে। তিনি উল্লেখ করেন, এই গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রও সরাসরি অংশগ্রহণ করতে পারে।

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প বলেন, আমি এবং আয়াতুল্লাহ মিলে এটি নিয়ন্ত্রণ করব। তার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে।

এর আগে ইরান মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দেয়, যার প্রভাব পড়ে বিশ্ববাজারে।

সাক্ষাৎকারে ট্রাম্প ইরানে সম্ভাব্য শাসন পরিবর্তনের কথাও উল্লেখ করেন। তিনি দাবি করেন, সংঘাতের শুরুতেই দেশটির শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ নিহত হয়েছে। ফলে এক ধরনের পরিবর্তন ইতোমধ্যে শুরু হয়েছে।

এ ছাড়া, চলমান আলোচনায় আশার ইঙ্গিত দিয়ে ট্রাম্প জানান, তারা এমন কিছু ব্যক্তির সঙ্গে কথা বলছেন, যারা যুক্তিবাদী ও দৃঢ়। ভবিষ্যতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

X