রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৩:২৮ পিএম
ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। একই সময়ে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এই পরিস্থিতির প্রভাবে বিশ্বজ্বালানি বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি খুলে না দিলে ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার হুমকি দিয়েছেন। অন্যদিকে, ইসরায়েল সতর্ক করেছে যে বর্তমান সংঘাত আরও কয়েক সপ্তাহ ধরে চলতে পারে।

বার্তা সংস্থা এএফপি অনুযায়ী, গ্রিনিচ মান সময় রবিবার রাত ১০টায় বাজার খোলার পরই তেলের দাম দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) মে মাসের সরবরাহমূল্য ১.৮% বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে চলে যায়, যদিও পরে তা কিছুটা কমে আসে।

একই সময়ে নর্থ সি ব্রেন্ট ক্রুড তেল মে মাসের সরবরাহমূল্যও বৃদ্ধি পায়। ব্যারেলপ্রতি দাম ১১৩.৪৪ ডলারে পৌঁছায়, তবে লেনদেন শুরুর ৪৫ মিনিটের মধ্যে তা স্থিতিশীল হয়ে ১১১ ডলারের কাছাকাছি আসে।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর আগের দিন ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল যথাক্রমে ৬৭ দশমিক ০২ এবং ৭২ দশমিক ৪৮ ডলার।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে চাপ সৃষ্টি করছে। পরিস্থিতি আরো জটিল হলে তেলের দামে বড় ধরনের ওঠানামার আশঙ্কা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

X