সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যুদ্ধ বন্ধে মানতে হবে ইরানের ৬ শর্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০১:১৪ পিএম
যুদ্ধ বন্ধে মানতে হবে ইরানের ৬ শর্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত বন্ধে ছয় দফা প্রধান শর্ত ঘোষণা করেছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ রাজনীতিক ও নিরাপত্তা কর্মকর্তা স্পষ্ট করে জানিয়েছেন, এই শর্তগুলো পূরণ না হলে কোনো ধরনের সমঝোতা বা চুক্তিতে যাবে না তেহরান।

রোববার (২২ মার্চ) প্রকাশিত মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ইরান দীর্ঘদিন ধরেই একটি সুপরিকল্পিত বহুমুখী প্রতিরক্ষা কৌশল বাস্তবায়ন করছে। কয়েক মাস আগে থেকে প্রস্তুত এই পরিকল্পনা বর্তমানে ‘উচ্চমাত্রার কৌশলগত ধৈর্য’ বজায় রেখে কার্যকর করা হচ্ছে। তেহরান জানিয়েছে, নির্ধারিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তাদের সামরিক কার্যক্রম চলমান থাকবে।

লেবাননের সংবাদমাধ্যম আল-মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা দাবি করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা দুর্বল করার পর এখন ইসরায়েলের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইরান।

তিনি আরও বলেন, আগ্রাসনকারীদের শাস্তি দেওয়ার নীতি ইরান চালিয়ে যাবে যতক্ষণ না যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একটি ‘ঐতিহাসিক শিক্ষা’ দেওয়া যায় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত নীতিগুলোর দাঁতভাঙা জবাব দেওয়া সম্ভব হয়। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিভিন্ন আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটন যুদ্ধ বন্ধের প্রস্তাব পাঠালেও ইরান তাদের পূর্বশর্ত থেকে সরবে না।

ইরানের পক্ষ থেকে উত্থাপিত ছয়টি প্রধান শর্তের মধ্যে প্রথমটি হলো ভবিষ্যতে যেন পুনরায় কোনো যুদ্ধ না বাধে সে বিষয়ে সুনির্দিষ্ট নিশ্চয়তা প্রদান। দ্বিতীয় শর্তে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে সব মার্কিন সামরিক ঘাঁটি স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানানো হয়েছে। তৃতীয়ত, যুদ্ধের ফলে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

চতুর্থ শর্ত হিসেবে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে সব ধরনের যুদ্ধ ও সামরিক তৎপরতা বন্ধের কথা বলা হয়েছে। পঞ্চম শর্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে একটি নতুন আন্তর্জাতিক আইনি কাঠামো তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। সর্বশেষ ও ষষ্ঠ শর্তে ইরানবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হিসেবে বিবেচিত নির্দিষ্ট কিছু গণমাধ্যম ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা এবং তাদের ইরানের হাতে প্রত্যর্পণের দাবি জানানো হয়েছে।

ইরান সরকার মনে করছে, এই শর্তগুলো একটি নতুন আইনি ও কৌশলগত কাঠামোর অংশ, যা দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। তেহরানের এই অনড় অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার কূটনৈতিক প্রচেষ্টাগুলো এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।

বিশেষ করে মার্কিন ঘাঁটি বন্ধ এবং গণমাধ্যম ব্যক্তিদের প্রত্যর্পণের মতো শর্তগুলো ওয়াশিংটন ও তার মিত্রদের জন্য মেনে নেওয়া প্রায় অসম্ভব বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বেলারুশের প্রেসিডেন্টের মতো কিছু মিত্র দেশ এই যুদ্ধে ইরানের বিজয়ের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও, তেহরানের এই ছয় দফা শর্ত মূলত যুদ্ধের ময়দানে তাদের শক্ত অবস্থানেরই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: মেহের নিউজ

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X